ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি— সর্বত্রই নিজের অভিনয় ও গ্ল্যামারে দর্শকদের মুগ্ধ করে চলেছেন অভিনেত্রী তৃণা সাহা। বর্তমানে ‘আজকের নায়ক পরশুরাম’ ধারাবাহিকের নায়িকা হিসেবে দর্শকদের ড্রয়িংরুমে বেশ জনপ্রিয় তিনি।
পর্দায় শাড়িতে দেখা গেলেও, সোশাল মিডিয়ায় তিনি বরাবরই ছকভাঙা ও ফ্যাশন-সচেতন। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বোল্ড ফটোশ্যুটের ছবি শেয়ার করে নেটপাড়ায় রীতিমতো উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী।
ছবিতে দেখা যাচ্ছে, রয়্যাল ব্লু রঙের সূক্ষ্ম এমব্রয়ডারি ও নেট হাতার একটি ডিপ-নেক ক্রপ টপের সঙ্গে ঝলমলে সিলভার সিকুইন মিনি স্কার্ট পরেছেন তিনি। কোমরের সরু চেন, খোলা ঢেউখেলানো চুল আর তীক্ষ্ণ চাহনিতে তাঁর ফিট ও টোনড ফিগার আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ব্যস্ত শুটিং শিডিউলের মাঝেও কীভাবে নিজেকে এতটা ফিট ও আকর্ষণীয় রাখেন তৃণা সাহা, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। নিয়মিত শরীরচর্চা ও নাচ, পরিমিত ও স্বাস্থ্যকর ডায়েট পর্যাপ্ত জল ও ঘুমের পাশাপাশি তার অন্যতম ফিটনেস সিক্রেট হল উপোস! হ্য়াঁ, এক মাসে কম করে ২৫ দিন ১৪ থেকে ১৬ ঘণ্টা উপবাসে থাকেন তিনি। বাকি ৮ ঘণ্টায় খাবার খেয়ে নিতে হয়।
অভিনয় জগতে পা রাখার আগে নিজের পরিবারের বিরুদ্ধেও যেতে হয়েছিল তৃণাকে। যদিও অভিনয় আসার ইচ্ছা তার কোনদিনও ছিল না। তিনি শিক্ষিকা হতে চাইতেন।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ করতে এমবিএ, সিএস নিয়ে পড়াশোনা করেন। তারপর বেশ কিছুদিনের জন্য মোটা বেতনের চাকরিতেও ছিলেন। কিন্তু পরে তিনি ঠিক করেন অভিনয় করবেন। মা-বাবার মতের বিরুদ্ধে গিয়ে চাকরি ছেড়ে দিয়ে অভিনয়ে আসেন তিনি। অভিনয় আসার ছয় মাস পর হাতে কাজ পেয়েছিলেন তিনি। খোকাবাবু সিরিয়ালে প্রথম তরী চরিত্রে আত্মপ্রকাশ হয় তৃণার।