পদত্যাগের ঘোষণা অভিনেতা জয় চৌধুরীর

বিনোদন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। সোমবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই তথ্য জানান।

ওই বার্তায় জয় চৌধুরী জানান, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি মঙ্গলবার বিকেল ৪টায় পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি বর্তমান ইস্যু এবং এ বিষয়ে তার ব্যক্তিগত অবস্থান সম্পর্কে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুস্পষ্টভাবে মতবিনিময় করবেন তিনি।

সম্প্রতি এফডিসিতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চলচ্চিত্র ১৮ বা ১৯ সংগঠনের আহ্বায়ক হেলাল খান ও জয় চৌধুরীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সম্মিলিত এই প্ল্যাটফর্মটির আহ্বায়ক হিসেবে হেলাল খান, সদস্যসচিব হিসেবে শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয় চৌধুরী।

হেলাল খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পদত্যাগের ঘোষণায় জয় চৌধুরীর অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের গালিগালাজ করেছেন। এমনকি তার সামনেই হেলাল খানের সহযোগী বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সব সদস্যকে এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে জয় চৌধুরী বলেন, ‘যে নেতা একজন শিল্পী হয়ে শিল্পীদের অসম্মান করে, যে নেতার কাছে কর্মীরা নিরাপদ না, সেই নেতার নেতৃত্বে থাকতে চাই না’।

যেভাবে বিরোধের সূত্রপাত

এর আগে এই বিরোধের প্রেক্ষাপট ব্যাখ্যা করে জয় চৌধুরী জানিয়েছিলেন, শিল্পী সমিতির সামনে ডি এ তায়েবের কিছু ভক্ত ও লোকজন বসেছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটতেও এসেছিলেন তারা। তায়েব আসতে দেরি করায় তারা সেখানে অপেক্ষা করছিলেন।

তিনি আরও বলেছিলেন, হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। তায়েব ভাই নিজেও জানেন না, এই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে এবং কেন তাদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই তিনি রাগ করেছেন।

/এএস/ 
সম্পর্কিত
ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন
ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন
পদত্যাগ করলেন এক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, করলেন নানা অভিযোগ
পদত্যাগ করলেন এক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, করলেন নানা অভিযোগ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
দলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা
দলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা
বিনোদন বিভাগের সর্বশেষ
০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’
০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
ইলন মাস্ক, বিল গেটসদের সঙ্গে রাবণের তুলনা, টুইঙ্কলের মজার মন্তব্য
ইলন মাস্ক, বিল গেটসদের সঙ্গে রাবণের তুলনা, টুইঙ্কলের মজার মন্তব্য
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি