বিদেশি এনজিওগুলোকে নজরদারিতে রাখবে চীন

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৬, ২১:০৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ২১:১২

চীনে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার কেন্দ্রীকরণ চলে আসছে গত কয়েক বছর ধরে। গণমাধ্যম, সশস্ত্র বাহিনী এবং বিদেশি কোম্পানিগুলোকে হাতের মুঠোয় রাখতে সদা তৎপর প্রধানমন্ত্রী শি জিনপিং-এর সরকার। এবার দেশটিতে কার্যক্রম পরিচালনা করে এমন বিদেশি এনজিওগুলোর বিষয়ে নতুন এক বিতর্কিত আইন পাস করেছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: সিরিয়ায় অস্ত্রবিরতি উপেক্ষা করে হাসপাতালে হামলা, নিহত ২০

বিদেশি এনজিওগুলোকে নজরদারিতে রাখবে চীন

আইনের এই নতুন সংস্করণের বিধি বিধানের পুরোটা এখনো গণমাধ্যমের হাতে আসেনি। তবে পূর্ববর্তী একটি নমুনায় বলা ছিল, এনজিওগুলোকে পুলিশি নজরদারিতে থাকতে হবে এবং তাদের অর্থের উৎস প্রকাশ্যে জানাতে হবে।

আরও পড়ুন: ভাঙছে জাতীয়তার গণ্ডি, মানুষের দৃষ্টি এখন বিশ্বনাগরিকতায়

ইতোমধ্যে এই নতুন আইনের তীব্র সমালোচনা শুরু হয়েছে। চীনে বর্তমানে প্রায় ৭ হাজার এনজিও রয়েছে। এতে করে তারা কঠিন অবস্থায় পড়বে। যদিও চীন জানিয়েছে, এই সংস্কার তারা এক দিনে করেনি। তাদের মতে, নতুন এই আইন বরং অনেক বিলম্বিত হয়েছে।

আরও পড়ুন: ওবামার পররাষ্ট্রনীতিকে ‘পুরোপুরি বিপর্যয়’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক গণমাধ্যমের সমালোচনার মুখে আইন পাসের আগে চীন বেশ কয়েকবার সংস্কার করেছে। হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, এই আইনের ফলে চীনে সুশীল সমাজের জায়গা আরও ছোট হয়ে গেলো।

/এমপি/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম