ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আলি-আবাদি বিক্ষোভকারী শিয়া মুসলিমদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হবে ও জনগণের সম্পদ নষ্ট করবে তাদের আইনের আওতায় আনা হবে।
এর আগে বাগদাদে ব্যরিকেড ভেঙ্গে সংসদে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিয়া মুসলিম আন্দোলনকারীরা। এরপর সংসদের বাইরে রাস্তায় অবস্থান নেন তারা। এই বিক্ষোভের পর বাগদাদে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
সংসদ ভবনের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে বাইরে অবস্থানরত আন্দোলনকারীদের গ্রেফতারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে এখন পর্যন্ত কোন গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ইরাকের পার্লামেন্টে তাণ্ডব চালানোর পর রাস্তায় অবস্থান শিয়া বিক্ষোভকারীদের
প্রসঙ্গত, মন্ত্রিপরিষদের সদস্যদের বরখাস্ত করে তাদের জায়গায় দলনিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করে আসছেন মোকতাদার সমর্থকরা। তবে শনিবার তাদের বিক্ষোভ চরম রূপ নেয়।
সূত্রঃবিবিসি
/ইউআর/








