ইরাকের পার্লামেন্টে তাণ্ডব চালানোর পর রাস্তায় অবস্থান শিয়া বিক্ষোভকারীদের

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৬, ০৮:৪৫আপডেট : ০১ মে ২০১৬, ০৮:৪৫



রাত নেমে আসার পর গ্রিন জোনের রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোন ও পার্লামেন্টে তাণ্ডব চালানোর পর এবার রাস্তায় অবস্থান নিয়েছেন প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মোকতাদা সদরের সমর্থকরা। পার্লামেন্ট ভবনের বাইরে ক্যাম্প স্থাপন করে তারা বিক্ষোভ করছেন। এরইমধ্যে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মন্ত্রিপরিষদের সদস্যদের বরখাস্ত করে তাদের জায়গায় দলনিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করে আসছেন মোকতাদার সমর্থকরা। তবে শনিবার তাদের বিক্ষোভ চরম রূপ নেয়। এদিন মোকতাদার শত শত সমর্থক পার্লামেন্ট ভবনে হামলা চালান। ব্যারিকেড ভেঙে গ্রিন জোনে ঢুকে পড়ে তাণ্ডব চালান তারা। কেবল তাই নয়, বিভিন্ন দূতাবাস ও সরকারি ভবনেও ভাংচুর করা হয়।
আরও পড়ুন: ইরাকে ফটক ভেঙে সংসদে প্রবেশ করে শিয়াদের বিক্ষোভ
পুরুষদের পাশাপাশি নারী বিক্ষোভকারীরাও রয়েছেন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, নাটকীয়ভাবে গ্রিন জোনের ব্যারিকেড ভাঙার পর শিয়ারা এখন বিক্ষোভের নতুন ধাপ শুরু করেছেন। তারা পার্লামেন্টের বাইরের রাস্তায় অবস্থান নিয়েছেন।
ইরাকের মন্ত্রিসভায় অযোগ্যদের নিয়োগের ফলে দেশটিতে দুর্নীতি বাড়ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিরোধে নতুন টেকনোক্র্যাট মন্ত্রিসভার গঠনের ঘোষণা দিয়েছিলেন। তবে এখনও তা সংসদে অনুমোদিত হয়নি। মুকতাদা সদর চান মন্ত্রিসভায় রাজনীতিবিদদের বাদ দিয়ে অরাজনৈতিক টেকনোক্র্যাটদের নিয়োগ দেওয়া হোক। সংসদের প্রধান প্রধান দলগুলো এ পরিকল্পনার বিরোধিতা করছে। সূত্র: বিবিসি
/এফইউ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম