যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৬, ১৪:০৮আপডেট : ০২ মে ২০১৬, ১৪:১৫
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে পূর্ববর্তী মার্কিন নেতৃত্ব এবং চীনের তীব্র সমালোচনা করেছেন। রবিবার (১ মে) যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ফোর্ট ওয়েইনে এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘আমরা চীনকে আমাদের দেশটাকে ধর্ষণ করতে দিতে পারি না।’ বাণিজ্যে চীনের আধিপত্যকে তিনি ‘ধর্ষণ’ বলে উল্লেখ করেন। এর আগে ২০১১ সালেও চীনের সমালোচনায় তিনি একই কথা বলেছিলেন।

আরও পড়ুন: মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণি পেয়েছিলেন মোদি: আহমেদাবাদ মিরর

তিনি চীনা মুদ্রা নিয়ন্ত্রণেরও সমালোচনা করেন। ট্রাম্পের মতে, মুদ্রা নিয়ন্ত্রণ করে চীন বিশ্ববাজারকে নিয়ন্ত্রণ করছে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ‘হত্যা’ করছে।

তিনি মার্কিন নেতৃত্বেরও তীব্র সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ‘আমি চীনের ওপর রাগান্বিত নয়। বরং আমি বলছি আমাদের পূর্ববর্তী নেতাদের কথা, যাদের বেশিরভাগই অযোগ্য।’

বিতর্কিত বক্তব্য দেওয়াটা ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। এর আগে তিনি মেক্সিকানদের ‘ধর্ষক’ বলে উল্লেখ করেছিলেন। মুসলিমদের ক্ষেত্রে বলেছিলেন, তাদের তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিতে চান না।

আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’

এসব বক্তব্যের জন্য জন্য ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদও কম হয়নি। শুক্রবার ক্যালিফোর্নিয়ায় ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হন ট্রাম্প। লস অ্যাঞ্জেলেসে মে দিবসেও ট্রাম্পের প্রতিবাদ জানানো হয়। সূত্র: বিবিসি, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।

/এসএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম