জঙ্গি সংগঠন আবু সায়াফ-এর নতুন ভিডিও প্রকাশ

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৬, ১৫:০৩আপডেট : ০৪ মে ২০১৬, ১৫:০৪
image

চলতি সপ্তাহে পশ্চিমা এবং ফিলিপিনো নাগরিকদের আটক রাখার নতুন ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইনের জঙ্গি সংগঠন আবু সায়াফ। ওই ভিডিও ফুটেজে তিন বন্দিকে দেখা যায়, যারা সরকার, বন্ধু, রাজনীতিবিদ এবং সেলিব্রিটিদের কাছে সাহায্য চাইছিলেন।

আরও পড়ুন: জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে সিঙ্গাপুরকে সহযোগিতা করছে বাংলাদেশ

ভিডিও ফুটেজে মুক্তিপণ দাবি করে আবু সায়াফ

জঙ্গিবাদ-উগ্রবাদ পর্যবেক্ষক সংস্থা এসআইটিই ওই ভিডিও প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে। ভিডিওতে ৩ বন্দির সঙ্গে মুখ ঢেকে রাখা ৬ সশস্ত্র আবু সাআফ সদস্যকেও দেখা গেছে। ভিডিও ফুটেজে দেখানো ওই ৩ বন্দি হলেন, নরওয়ের নাগরিক জারতান সেকিংস্তাদ, কানাডার রবার্ট হল এবং ফিলিপাইনের নাগরিক ম্যারিতেস ফ্লর।

আরও পড়ুন: ১১ পাকিস্তানি তালেবানের মৃত্যুদণ্ডের অনুমোদন

এর আগে আবু সায়াফ ওই তিনজনের প্রত্যেকের মুক্তির জন্য ৬ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ মুক্তিপণ দাবি করেছিল। আর তা পরিশোধের নির্ধারিত তারিখ ছিল ২৫ এপ্রিল। কিন্তু এই সময়ের মধ্যে মুক্তিপণ না পাওয়ায় তারা নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করল।

উল্লেখ্য, এপ্রিলের শেষের দিকে এক কানাডীয় নাগরিকের শিরশ্ছেদ করেছিল আবু সায়াফ। মুক্তিপণের অর্থ পরিশোধের নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর তাকে হত্যা করা হয়। সূত্র: সিএনএন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম