জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে সিঙ্গাপুরকে সহযোগিতা করছে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৬, ১৪:৪৭আপডেট : ০৪ মে ২০১৬, ১৪:৫৩
image

সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান মঙ্গলবার (৩ মে) সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান জানিয়েছেন, সন্ত্রাস-বিরোধী কর্মকাণ্ডে সিঙ্গাপুর সরকারকে সহযোগিতা করছে বাংলাদেশ। সিঙ্গাপুরের অভ্যন্তরীণ আইনের অধীনে জঙ্গি সন্দেহে আট বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের প্রেক্ষিতে এই সহযোগিতা দেওয়ার কথা জানান মাহবুব উজ জামান।
মঙ্গলবার (৩ মে) সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়,দেশে ফিরে সরকার উৎখাতের পরিকল্পনা করছিলেন এমন ৮ বাংলাদেশি নাগরিককে জঙ্গি সন্দেহে আটক করেছে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। গত এপ্রিলে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় তাদের আটক করা হয়। এদিকে একইদিন সকাল সাড়ে ১১টায় রাজধানীর বনশ্রী থেকে সিঙ্গাপুর ফেরত ৫ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এর চারমাস আগেচলতি বছরের জানুয়ারিতে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা সন্দেহভাজন হিসেবে ২৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল। তাদের প্রত্যেকেই সিঙ্গাপুরে ২ থেকে ৭ বছর ধরে কাজ করছিলেন।
আরও পড়ুন: ১১ পাকিস্তানি তালেবানের মৃত্যুদণ্ডের অনুমোদন

চ্যানেল নিউজ এশিয়ার প্রশ্নের জবাবে এক বিবৃতিতে মাহবুব উজ জামান বলেন, ‘বাংলাদেশ নানান ধারার ও মতাদর্শের উগ্রবাদ ও জঙ্গিবাদকে ঘৃণাসহকারে প্রত্যাখান করে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আমাদের শ্রমিকদের জানাতে চাই, আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।’

আরও পড়ুন: তুরস্কের সঙ্গে ভিসা চুক্তিকে সমর্থন করবে ইইউ কমিশন

সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিক

মাহবুব উজ জামান শ্রমিকদের উদ্দেশ্য করে বলেছেন, তারা যেন সিঙ্গাপুরে আইন অনুযায়ী চলেন। তিনি বলেন, ‘তারা (বাংলাদেশি শ্রমিকরা) এখানে এসেছেন অর্থ উপার্জনের জন্য। যা তারা দেশে তাদের আপনজনদের পাঠাচ্ছেন। তাদের এমন কিছু করা উচিৎ নয়, যাতে তাদের সুনাম ক্ষুণ্ন হয়।’

আরও পড়ুন: সিরিয়ার হাসপাতালে বিদ্রোহীদের হামলা, নিহত ৩

হাই কমিশনার জানিয়েছেন, সিঙ্গাপুরে বাংলাদেশের কার্যক্রম বিস্তৃত করা হবে। তাতে কর্তৃপক্ষ শ্রমিকদের আবাসস্থলে নিয়মিত যাতায়াত করতে পারবে। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া।

/এসএ/বিএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে