আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৬, ১৯:৪৯আপডেট : ০৮ মে ২০১৬, ১৯:৪৯
image

ওই সংঘর্ষের পর তিনটি যানেই আগুন লেগে যায় আফগানিস্তানের গজনি প্রদেশে দুটি বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। এর আগে ৫২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল সংবাদমাধ্যমটি।
আফগানিস্তানের কান্দাহারকে কাবুলের সঙ্গে সংযোগ স্থাপনকারী একটি প্রধান সড়কে স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৬টায় দুটি বাস আর একটি তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় আহত হন আরও অন্তত ৫০ জন। পরে আহতদেরকে গজনি প্রদেশের হাসপাতালে নেওয়া হয়। 
আরও পড়ুন: পাকিস্তানের জঙ্গিবিরোধী মানবাধিকারকর্মীকে গুলি করে হত্যা
বিবিসির খবরে বলা হয়, সংঘর্ষের পর তিনটি যানেই আগুন ধরে যায়। মার্কিন বার্তা সংস্থা এপিকে প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদউল্লাহ আহমাদি জানিয়েছেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এমন দুর্ঘটনা হয়েছে। পরে গাড়িগুলোর আগুন নেভাতে ও জীবিতদের উদ্ধার করতে স্থানীয় লোকজন সহায়তা করেছেন বলেও জানান তিনি।
পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়েদ সালানগি বিবিসিকে বলেন, ওই দুটি বাসে সর্বমোট ১২৫ জন যাত্রী ছিলেন বলে নথিপত্রে দেখা গেছে। 
আরও পড়ুন: অর্থনীতির সমীকরণকে সন্ত্রাসী চিহ্ন ভাবলেন বিমানযাত্রী, বিড়ম্বনায় অধ্যাপক
উল্লেখ্য, আফগানিস্তানের রাস্তা-ঘাটগুলো ভঙ্গুর ও খারাপ হওয়ায় এবং ট্রাফিক আইন জোরালোভাবে কার্যকর না করায় দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম