পাকিস্তানের জঙ্গিবিরোধী মানবাধিকারকর্মীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৬, ১৬:৫৬আপডেট : ০৮ মে ২০১৬, ১৬:৫৬
image

খুররাম জাকি পাকিস্তানের করাচিতে দেশটির স্বনামধন্য মানবাধিকারকর্মী ও প্রাক্তন টেলিভিশন সাংবাদিক খুররাম জাকিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জঙ্গিবাদ ও সম্প্রদায়গত সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল জাকির। ধারণা করা হচ্ছে, গণতান্ত্রিক ও প্রগতিশীল মূল্যবোধের কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এখনও হত্যাকারীদের সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট এসএসপি মুকাদাস হায়দারকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, শনিবার রাতে জাকি যখন তার দুই বন্ধুকে নিয়ে নৈশভোজ করছিলেন তখন দুটি মোটরসাইকেলে করে চারজন বন্দুকধারী আসেন এবং তিনজনকে লক্ষ্য করেই গুলি ছোড়েন। ঘটনাস্থলেই নিহত হন জাকি। তার দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আফগানিস্তানে অন্তত ৫২ জন নিহত
খুররাম জাকি ‘লেট আস বিল্ড পাকিস্তান’ বা এলইউবিপি নামের একটি ওয়েবসাইটের সম্পাদক ছিলেন। অবশ্য বর্তমানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের অনেকেই পাকিস্তানে এ সাইটটি বন্ধ করে রেখেছেন। সাম্প্রদায়িকতার বিরোধিতা করতে এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে সাইটটি কাজ করছিল।
সম্প্রতি শিয়া মুসলিমদের বিরুদ্ধে যারা বিদ্বেষ ছড়ান ও সহিংসতা তৈরি করেন তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেন খুররাম জাকি। শিয়া সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইসলামাবাদের লাল মসজিদের ইমাম আবদুল আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন করেন তিনি।

জাকির মৃত্যুতে শোক জানিয়েছেন ‘লেট আস বিল্ড পাকিস্তান’-এর সহকর্মীরা। জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। সহকর্মীদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সংখ্যালঘুদের অধিকার রক্ষায় জাকি একা যতটুকু অবদান রাখতে পেরেছেন তা গোটা পাকিস্তানের সাংবাদিকরা সম্মিলিতভাবেও পারেননি।’ সূত্র: ডন, বিবিসি, ট্রিবিউন এক্সপ্রেস

/এফইউ/বিএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী