‘উই আর নিজামী’

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৬, ১৬:৫৬আপডেট : ১১ মে ২০১৬, ১৭:৩৫
image

‘উই আর নিজামী’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের  দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ক্ষোভ আর দুঃখের যেন অন্ত নেই পাকিস্তান জামায়াতের।

ক্ষোভে-দুঃখে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজের পূর্ববর্তী কাভার ও প্রোফাইল ছবি বদল করে নিজামীর ছবি ব্যবহার করেছে দলটি।

কেবল তাই নয়, দণ্ডপ্রাপ্ত ওই যুদ্ধাপরাধীর প্রতি নিজেদের প্রেম-ভালোবাসার নজির স্থাপন করতে প্রোফাইল ছবিতে নিজামীর ছবির উপর ‘উইআরনিজামী' হ্যাশট্যাগ (#WeAreNizami) লিখেছে তারা৷

নিজামীকে নিয়ে বেশকিছু পোস্টও দিয়েছে পাকিস্তান জামায়াত। ভয়াবহ এই যুদ্ধাপরাধীর পক্ষে চালিয়ে যাচ্ছে অব্যাহত প্রচারণা।

আরও পড়ুন: নাউরুতে বাংলাদেশি শরণার্থীর মৃত্যু

চলছে অনলাইন প্রচারণা
এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তান জামায়াতের সমাবেশে পাকিস্তান জামায়াতের জ্যেষ্ঠ নেতা জুবায়ের হাফিজ বলেন, ‘নিজামীর মৃতুদণ্ডের আদেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাই জাতিসংঘের উচিত বাংলাদেশ সরকারের কাছ থেকে জবাব চাওয়া।’

উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের প্রতি পাকিস্তান জামায়াতের এই প্রেম-ভালোবাসা নতুন কিছু নয়। এর আগেও যুদ্ধাপরাধের বিচারে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিটি ঘটনার পর একই প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান জামায়াত। শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযমের আমৃত্যু কারাদণ্ডের রায়ের পরও তারা ক্ষোভ জানায়। আরও পড়ুন: শীর্ষ চার 'জামায়াত গুরুর' বিদায়

গত নভেম্বরে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের সময় পাকিস্তানের সরকারি পর্যায় থেকেও উদ্বেগ জানানো হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দেওয়ার পর ঢাকায় তাদের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার।  

এর আগে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তান পার্লামেন্টে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়, যাতে পাকিস্তান জামায়াতের চাপ ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোলেস্টেরল স্বাভাবিক, তবু হার্ট অ্যাটাক হতে পারে যে কারণে
কোলেস্টেরল স্বাভাবিক, তবু হার্ট অ্যাটাক হতে পারে যে কারণে
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সেই ওসি, নেওয়া হচ্ছে আদালতে
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সেই ওসি, নেওয়া হচ্ছে আদালতে
নতুনদের হাত ধরে নারী হকিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়
নতুনদের হাত ধরে নারী হকিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী