মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার লড়াই

কেনটাকিতে হিলারি এবং অরেগনে স্যান্ডার্স জয়ী

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৬, ১২:২১আপডেট : ১৮ মে ২০১৬, ১২:২৪
image

হিলারি ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন কেনটাকিতে অল্প ব্যবধানে জয় পেয়েছেন। অপরদিকে, বার্নি স্যান্ডার্স অরেগন অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। 
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, কেনটাকিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। ৯৯.৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হওয়ার পর হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৬.৮ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৬.৩ শতাংশ ভোট। অর্থাৎ হিলারি মাত্র ০.৫ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন।
অরেগনে ৬৪.৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হওয়ার পর ডেমোক্র্যাটিক দলের বার্নি স্যান্ডার্স ৫৩.৬ শতাংশ ভোট পেয়েছেন, হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৬.৪ শতাংশ।
স্যান্ডার্স বলেছেন, এখনো তার দলীয় মনোনয়ন লাভের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, শেষ ভোটটি পড়ার আগ পর্যন্ত হিলারির বিরুদ্ধে লড়ে যাবেন তিনি।
তবে সুপার ডেলিগেট বা দলীয় কর্মকর্তাদের ভোটসহ মোট ডেলিগেট ভোটে মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন হিলারি। ২ হাজার ২৯১ জন ডেলিগেটের সমর্থন রয়েছে হিলারি ক্লিনটনের। অপরদিকে, বার্নি স্যান্ডার্সের রয়েছে ১ হাজার ৫২৮ জন ডেলিগেটের সমর্থন। দলীয় প্রার্থী মনোনীত হতে হিলারির প্রয়োজন আর মাত্র ৯২ জন ডেলিগেটের সমর্থন। যেখানে স্যান্ডার্সের দরকার আরও ৮৫৫ জন ডেলিগেটের সমর্থন।
এদিকে, রিপাবলিকান দলের অরেগন অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তার অন্য প্রতিদ্বন্দ্বীরা সরে যাওয়ায় ট্রাম্পই একমাত্র দলীয় প্রার্থী। তারপরও নিয়ম রক্ষার নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।

সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

সৌদি আপত্তি সত্ত্বেও মার্কিন সিনেটে ৯/১১ বিল পাশ

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

বাগদাদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২

/এসএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান