যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানের গতিরোধ করল চীন!

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৬, ১৪:৩৫আপডেট : ১৯ মে ২০১৬, ১৪:৫১

পেন্টাগন দাবি করেছে, সম্পূর্ণ অনিরাপদ প্রক্রিয়ায় দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানের গতিরোধ করেছে চীনের দুইটি যুদ্ধবিমান। পেন্টাগনের দেওয়া বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে চীনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানের গতিরোধ করল চীন!

পেন্টাগনের বিবৃতিতে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান রুটিন টহল দেয়ার সময়ে গতিরোধ করা হয়। উপযুক্ত সামরিক এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা দফতর চীনের কাছে বিষয়টি উপস্থাপন করছে বলেও এতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: মিসরের নিখোঁজ বিমান এজিয়ান সাগরে বিধ্বস্ত!

সম্পদে সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের সমুদ্রসীমা দাবি করে আসছে কয়েকটি রাষ্ট্র। দক্ষিণ চীন সাগরের তীরবর্তী রাষ্ট্র তাইওয়ান, চীন, ভিয়েতনাম, দ্য ফিলিপাইনস, মালয়েশিয়া ও ব্রুনাই দক্ষিণ চীন সাগরের সমুদ্রসীমার অধিকার দাবি করে আসছে। উপরন্তু, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যেই দ্বন্দ্ব চলছে।

যুক্তরাষ্ট্রের এক সেনাকর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানায়, সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্রের বিমানচালকদের জোরপূর্বক ২০০ ফিট বা ৬০ মিটারের মধ্যে অবতরণ করতে বাধ্য করা হয়। আর সেনাবিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়টি সুরাহা করা হবে। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম