বোকো হারামবিরোধী অভিযানে ৯৭ নারী উদ্ধার

নাইজেরিয়ায় ২০১৪ সালে অপহৃত দ্বিতীয় স্কুল ছাত্রীর সন্ধান

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৬, ১৫:৩৮আপডেট : ২০ মে ২০১৬, ১৫:৩৮
image

নাইজেরিয়ায় ২০১৪ সালে অপহৃত দ্বিতীয় স্কুল ছাত্রীর সন্ধান নাইজেরিয়ার উত্তরের প্রদেশ বর্ণোতে বোকো হারাম গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশটির সেনাবাহিনী আরো ৯৭ জন নারী ও কিশোরীকে উদ্ধার করার কথা জানিয়েছে। ২০১৪ সালে চিবোক-এর স্কুল থেকে যে দুই শতাধিক স্কুলছাত্রী অপহৃত হয়েছিলেন, তাদের একজনও রয়েছেন এই উদ্ধার হওয়াদের দলে।
সেনা মুখপাত্র কর্নেল উসমান সানি কুকাসেকা জানিয়েছেন, ঐ ছাত্রীর নাম সেরাহ লুকা। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানান, আমরা এটা জানাতে পেরে আনন্দিত যে উদ্ধারকৃতদের মধ্যে একজন ছাত্রীও রয়েছে যে ২০১৪ সালের ১৪ এপ্রিল চিবকের স্কুল থেকে অপহরণের শিকার হয়েছিল।
এর আগে বুধবার অপহৃত ঐ ছাত্রীদের প্রথমজনকে খুঁজে পাওয়া যায়। আমিনা নামের ১৯ বছরের ওই মেয়েটির সঙ্গে এক শিশুও উদ্ধার হয়েছিল।
এর দুইদিন পর পাওয়া গেল দ্বিতীয় জনকে।
বৃহস্পতিবার আমিনা তার শিশু সন্তানসহ সাক্ষাত করেন দেশটির রাষ্ট্রপতির সাথে। নাইজেরিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারি ঐ ছাত্রীর লেখাপড়া শেষ করার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে আশ্বাস দেন।  সূত্র: বিবিসি, সিএনএন, গার্ডিয়ান
/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের