জিকা ভাইরাস তহবিলের পরিমাণে সন্তুষ্ট নন ওবামা

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৬, ০৯:১৩আপডেট : ২১ মে ২০১৬, ০৯:১৭

জিকা ভাইরাস মোকাবেলায় তার প্রস্তাবিত তহবিল সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় কংগ্রেসের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে জিকা ভাইরাস পরিস্থিতির অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘দেয়াল দিয়ে ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব নয়। আমরা যদি এখনই যথাযথ ব্যবস্থা নিতে না পারি তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংকট দেখা দিতে পারে।’

জিকা ভাইরাস তহবিলের পরিমাণে সন্তুষ্ট নন ওবামা

তিনি আরও জানান, তার প্রস্তাবিত অংকের তহবিল গৃহীত হয়নি। যে তহবিল গৃহীত হয়েছে তা-ও ইবোলা প্রতিরোধে সংরক্ষিত তহবিল থেকে নেওয়া হয়েছে।     

আরও পড়ুন: ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সাম্প্রতিক এক পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্ত প্রায়  ৩০০ গর্ভবতী নারী আছেন। এই ভাইরাসের আক্রমণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন গর্ভবতী নারীরা। কেননা এই ভাইরাস গর্ভস্থ শিশুর মস্তিষ্কে গুরুতর জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে।একটি বিশেষ ধরনের মশার কামড় ও যৌন সংসর্গের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়।

সূত্র: বিবিসি

/ইউআর/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম