ইয়েমেনে বোমা বিস্ফোরণে নিহত ২

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৬, ২৩:৪১আপডেট : ২৪ মে ২০১৬, ২৩:৪৭

ইয়েমেনে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত দুইজন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সানা বিশ্ববিদ্যালয়ের কাছে এ বোমা হামলা চালানো হয়। হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, হঠাৎ করেই বোমা বিস্ফোরিত হয়। এতে রাস্তার পাশে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন।

এই বিস্ফোরণের সময় ওই এলাকায় হুথিদের একটি অনুষ্ঠান চলছিল। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

Yemen

মঙ্গলবারের এই হামলার একদিন আগে সোমবার দেশটিতে আইএসের আত্মঘাতী হামলায় নিহত হন ৪৫ জন। ইয়েমেনের বন্দর নগরী এডেনে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী তরুণদের লাইনের কাছে আইএসের দুটি আত্মঘাতী বোমা হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ইয়েমেনের সেনাসদস্য। সেনাবাহিনীতে যোগ দিতে আসা নতুন সদস্যদের লাইনে দাঁড়িয়ে বোমাটি বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলকারী।

সোমবার এডেনের খোরমাকসার জেলার বদর সেনাঘাঁটির বাইরে এ হামলা হয়। এখান থেকেই প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির সরকার পরিচালিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে দেখা যায়, সেনারা ইউনিফরম পরা সহককর্মীদের রক্তাক্ত দেহ সরিয়ে নিচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম বিস্ফোরণের পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটেছে সামরিক ঘাঁটির ভেতরে। তবে দ্বিতীয় বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সূত্র : আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি