ফালুজায় আটকে পড়েছে ১০ হাজার পরিবার, শঙ্কিত জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৬, ১৫:১৫আপডেট : ২৫ মে ২০১৬, ১৫:১৮
image

ইরাকি শহর ফালুজা পুনরুদ্ধারে দেশটির সেনাবাহিনী অগ্রসর হওয়ার পর শহরটিতে প্রায় এক হাজার পরিবার আটকে পড়েছে বলে জানা গেছে। আটকে পড়া পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

ইরাকি বাহিনী

সোমবার (২৩ মে) থেকে বাগদাদের ৪০ মাইল দূরবর্তী ইসলামিক স্টেট (আইএস)-এর দখলে থাকা ফালুজা পুনরুদ্ধারে ইরাকের সেনাবাহিনী অগ্রসর হয়েছে। শহরটিতে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, শহরটিকে মুক্ত করতে হয়তো অনেক মানুষ নিহত হবেন।

উল্লেখ্য, সোমবার (২৩ মে) ইরাকি সেনাবাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে ফালুজার অধিবাসীদের শহর ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করে। আর যারা শহর ছাড়তে পারবেন না, তাদের বাড়ির ওপর সাদা পতাকা লাগিয়ে রাখার আহ্বান জানানো হয়ে। পাশাপাশি, ইরাকের বিমানবাহিনী ফালুজায় বিমান থেকে লিফলেটও বিতরণ করে। তাতে শহরের বাসিন্দাদের সেনাবাহিনীর তৈরি করা ‘নিরাপদ গলি’ দিয়ে শহরের বাইরে চলে আসার আহ্বান জানানো হয়।

আইএস

তবে মঙ্গলবার ইরাকের একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট আহমেদ আল-দুলাইমি জানান, ‘আইএস যোদ্ধাদের একটি দলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে ফালুজা শহরের কোনও বাসিন্দা যদি ঘর ছেড়ে কোথাও চলে যান কিংবা সাদা পতাকা উত্তোলন করেন তবে তাদের হত্যা করা হবে।’ পাশাপাশি ধারণা করা হচ্ছে, তারা ফালুজার নিরীহ অধিবাসীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে।

কেউ তাই শহর ছেড়ে বাইরে যেতে চাইছেন না।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, প্রায় ১০ হাজার পরিবার শহরটিতে আটকে রয়েছে। তারা ইরাকি সেনাবাহিনী, শিয়া মিলিশিয়া, বিভিন্ন গোষ্ঠীগত সশস্ত্র বাহিনী এবং আইএস-এর মধ্যে ক্রসফায়ারে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।  সূত্র: সিএনএন।

আরও পড়ুন:

দিল্লি-তেহরান বন্দর চুক্তি: নেপথ্যে ভারতের চীনবিরোধী দক্ষ কূটনীতি
সাইবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবে সুইফট
নতুন নেতা নির্বাচন করল তালেবান

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম