নি‌উ মেক্সিকোতে ট্রাম্পের সমাবেশে বোতল নিক্ষেপ

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৬, ২২:৫৭আপডেট : ২৫ মে ২০১৬, ২২:৫৯

যুক্তরাষ্ট্রের অভিবাসী অধ্যুষিত নি‌উ মেক্সিকো অঙ্গরাজ্যে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ২৪ মে ২০১৬ মঙ্গলবার রাতে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় রাজ্যটির আলবুকেরক শহরে ট্রাম্পের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে বোতল ও জ্বলন্ত টি-শার্ট নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।

এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ট্রাম্প সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিচের গুঁড়া ও ধোঁয়া ছড়ানো বোমা (স্মোক গ্রেনেড) নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ। সংঘর্ষের ফলে ট্রাম্পের নির্বাচনী প্রচারণামূলক বক্তৃতাও বাধাগ্রস্ত হয়।

অভিবাসনবিরোধী ও সাম্প্রদায়িক বক্তব্যের ধারাবাহিকতায় এর আগে দেশে অভিবাসী প্রবেশ বন্ধে মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এবার সেই অভিবাসী অধ্যুষিত নিউ মেক্সিকো অঙ্গরাজ্যেই বক্তৃতা দিতে গিয়ে এই তোপের মুখে পড়লেন রিপাবলিকান পার্টির এই ব্যবসায়ী কাম রাজনীতিক।

নি‌উ মেক্সিকোতে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প।

সমাবেশ শুরু হওয়ার আগেই কর্মসূচিস্থল আলবুকেরক কনভেনশন সেন্টারের বাইরে ‘ট্রাম্প ফ্যাসিবাদী’, ‘আমরা যথেষ্ট শুনেছি’ ‘ফা... ডোনাল্ড ট্রাম্প’ ইত্যাদি ব্যানার নিয়ে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা।

কর্মসূচি শুরু হওয়ার ঘোষণা দিতেই বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। এরপর তারা ট্রাম্পের সমাবেশ ও পুলিশকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করতে থাকেন। একইসঙ্গে ট্রাম্পের প্রচারণায় তৈরি করা তার ছবি সম্বলিত টি-শার্টে আগুন ধরিয়ে ছুড়তে থাকেন সমানে। এতে কনভেনশন সেন্টারের জানালাও ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলে পুলিশ মরিচ গুঁড়া ও ধোঁয়া ছড়ানো বোমা ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, অভিবাসী অধ্যুষিত নিউ মেক্সিকোয় ট্রাম্পের সমাবেশ শুরু হয়েছে আলবুকেরক শহর দিয়েই। আর এতে এসেই বিক্ষোভের মুখে পড়লেন প্রেসিডেন্ট নির্বাচনের এই মনোনয়নপ্রত্যাশী।

/এমপি/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের