স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ধর্ষণ মামলা

অভিযোগকারী নারীর নতুন বিবৃতিতে অভিযুক্তের প্রতি দুঃখ প্রকাশ

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৬, ১৪:৫৩আপডেট : ০৯ জুন ২০১৬, ১৫:০১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারকা সাঁতারু ব্রুক টার্নারের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী লেসলি রাসমোসেন দুঃখ প্রকাশ করে নতুন এক বিবৃতি দিয়েছেন। এবারের বিবৃতিতে তিনি দাবি করেছেন, পুরো বিষয়টি একটি ‘বিরাট ভুল বোঝাবুঝি’ ছিলো।

অভিযুক্ত সাঁতারু ব্রুক টার্নার

এর আগের বিবৃতিতে লেসলি রাসমোসেন নামের ওই নারী বলেন, ‘তুমি দোষী। বারোজন জুরি এই রায় দিয়েছেন। অবশ্যই তুমি অপরাধী। সে জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। সত্যিকার অর্থে ব্যথিত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে তোমাকে।

তুমি বলেছ, মাতাল হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। আমরা দুজনেই মাতাল ছিলাম।’

তিনি আরও লেখেন, ‘তুমি আমেরিকার একটি প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয়ের তারকা খেলোয়াড়, তুখোড় সাঁতারু। ফলে, অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তুমি নির্দোষ।

আর আমি একজন সাধারণ মানুষ যাকে আহত অবস্থায় আবর্জনার পাশে খুঁজে পাওয়া গিয়েছিল। এক বছর ধরে অপেক্ষা করছি এই সত্য প্রমাণ করতে যে, আমার সঙ্গে সত্যিই কোনও অপরাধ ঘটেছে।’

আরও পড়ুন: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের শিকার নারীর সাড়া জাগানো বিবৃতি


লেসলি তার পরের বিবৃতিতে দাবি করেন, ব্রুক কোন ‘পিশাচ নয়’, এবং একজন অচেতন নারী, যে নিজের স্মৃতি থেকে কোন নির্ভরযোগ্য তথ্যই দিতে পারছে না, তার বক্তব্যের ভিত্তিতে ২০ বছর বয়সী কোন ব্যক্তির ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত দেওয়া যায় না।   

তিনি আরও দাবি করেন, ‘সকল ক্ষেত্রে রাজনৈতিক যথার্থতা বজায় রাখার উদ্বেগ থেকে মুক্ত হওয়া প্রয়োজন এবং ক্যাম্পাসের ভেতর ধর্ষণকে নানা দিক থেকে দেখা দরকার। ক্যাম্পাসের ভেতর ধর্ষণের কারণ সব সময় এই নয় যে সবাই ধর্ষক।’

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি মাসে ওই বিশ্ববিদ্যালয়ের তারকা সাতারু ব্রুক টার্নার এক পার্টি শেষে অচৈতন্য ও মদমত্ত অবস্থায় থাকা লেসলি রাসমোসেনকে যৌন হয়রানি করেন ও ধর্ষণের চেষ্টা করেন। সম্প্রতি ওই মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড ও পর্যবেক্ষণে রাখার রায় দেয় এক আদালত।

আরও পড়ুন: ধর্ষকের বাবার দাবি: ‘২০ মিনিটের কাজে’ জেলে যেতে পারে না ছেলে

রায়ের প্রেক্ষিতে ব্রুক টার্নারের বাবা ড্যান টার্নার দাবি করেন, মাত্র ‘২০ মিনিটের কাজে’র জন্য জেলে যেতে পারে না তার ছেলে। রায়ের পর ব্রুকের যৌন আক্রমণের লক্ষ্য এক বিবৃতিতে লেসলি নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন। তাতে ধর্ষণ মামলায় ধর্ষিত নারীর ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল সামাজিক, রাজনৈতিক ও আইনি চাপের হৃদয়গ্রাহী বর্ণনা পাওয়া যায়।

আরও পড়ুন: বিচারকের অপসারণ চেয়ে গণস্বাক্ষরে ব্যাপক সমর্থন

এই মামলার রায় দিয়েছিলেন সান্তা ক্লারা কাউন্টি কোর্টের বিচারক অ্যারন পারস্কি। অচেতন ও মাতাল এক নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে আসামী ব্রুক টার্নারকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেন তিনি।  লেসলির বিবৃতির ভিত্তিতে অ্যারন পারস্কির বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয় ও তার অপসারণের দাবি নিয়ে এক গণস্বাক্ষর প্রচার অভিযানে লক্ষ লক্ষ সমর্থক সই করেন। এই পরিস্থিতিতেই নতুন বিবৃতি দলেন লেসলি। 

 

সূত্র: দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/   

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি