দুর্নীতির অভিযোগে গুয়াতেমালার দুই সাবেক মন্ত্রী গ্রেফতার

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ১৩:০১আপডেট : ১২ জুন ২০১৬, ১৩:০৯

গুয়াতেমালার দুই সাবেক মন্ত্রীকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় গঠিত এক তদন্ত কমিশনের অংশ হিসেবেই গ্রেফতার করা হয় ওই দুই সাবেক মন্ত্রীকে।

ম্যানুয়েল লোপাজ অ্যামব্রোসিও এবং মাউরিসিও লোপাজ বনিলা নামের ওই দুই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করার অভিযোগ রয়েছে। জনগণের অর্থ ব্যয় করে একটি হেলিকপ্টার কিনে তৎকালীন প্রেসিডেন্ট ওট্টো পেরেজ মলিনাকে উপহার দেন তারা।

ম্যানুয়েল লোপাজ অ্যামব্রোসিও

প্রেসিডেন্ট মলিনা এই অভিযোগ অস্বীকার করেছেন। মলিনা সরকারের সময় ম্যানুয়েল লোপাজ অ্যামব্রোসিও প্রতিরক্ষামন্ত্রী এবং মাউরিসিও লোপাজ বনিলা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

ওট্টো পেরেজ মলিনা (ডানে)

ওই হেলিকপ্টার উপহার দেওয়া ছাড়াও আরও বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন: প্রেসিডেন্টকে অপসারণ প্রশ্নে গণভোট এ বছর নয়: মাদুরো

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট মলিনাকেও গ্রেফতার করা হয়। জনগণের প্রবল প্রতিবাদের মুখে মেয়াদ শেষ হওয়ার চার মাস আগেই ক্ষমতা ছেড়ে দেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পর ২ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।  সূত্র: বিবিসি

/ইউআর/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম