ডাকাতরা বেছে নিল ‘ভুল দোকান’

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ১৭:৫০আপডেট : ১৩ জুন ২০১৬, ০০:২৭
image

ডাকাতরা বেছে নিল ‘ভুল দোকান’ ফ্রান্সে ফুডচেইন ম্যাকডোনাল্ড’স-এর এক দোকানে ডাকাতি করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুখোমুখি হয়ে ধরা পড়েন দুই ডাকাত। আগে থেকেই দোকানের ভেতরে খাওয়া-দাওয়া করছিলেন প্যারামিলিটারি ফোর্সের এগারো সদস্য।
রবিবার (১২ জুন) ফ্রান্সের বেসানকোন নগরের ইকোল-ভ্যালেন্টাইন অঞ্চলে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, দুই ডাকাত দোকানে ঢুকে সিলিং এর দিকে তাক করে গুলি ছোড়েন এবং চিৎকার করে ক্রেতাদের মাটিতে শুয়ে পড়তে বলেন। এরপর তাদের মধ্যে একজন দোকান থেকে ২ হাজার ইউরো কেড়ে নেন।
এ সময় ওই দোকানে উপস্থিত ছিলেন জিআইজিএন (ন্যাশনাল গেনডারমারি ইন্টারভেনশন গ্রুপ) এর ১১ সদস্য, তাদের মধ্যে ৯ জনই ছিলেন সাদা পোশাকে। ওই বাহিনীটি আবার জিম্মি অবস্থা মোকাবেলার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।  
ডাকাতদের একজন টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় সিঁড়িতে পড়ে গেলে তাকে ধরে ফেলেন ওই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যজন পালিয়ে যেতে যেতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে শটগান তাক করেন। তবে তাকেও পাকড়াও করা হয়।

পুলিশ জানায়, ওই দুই ডাকাতই পুলিশের পূর্বপরিচিত। অপরাধের জন্য পুলিশের রেকর্ডে তাদের নাম পরিচয় নথিবদ্ধ রয়েছে।

সূত্র: সিএনএন।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা

কে এই ওমর মতিন?

ফ্লোরিডার নাইটক্লাবে হামলার ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করলেন হিলারি, ট্রাম্প

/ইউআর/এসএ/ 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম