যুক্তরাষ্ট্রের দৈনিক সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের প্রতি ডোনাল্ড ট্রাম্প নিজের নির্বাচনি প্রচারণার প্রতিবেদন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন ওয়াশিংটন পোস্ট নির্বাচনি প্রচারণার ‘অযথার্থ’ প্রতিবেদন করছে।
ট্রাম্প তার ফেসবুক পেইজে লেখেন, ‘ট্রাম্প প্রচারণার অভূতপূর্ব অশুদ্ধ প্রতিবেদন প্রকাশ করার জন্য আমরা সংবাদ মাধ্যম হিসেবে ওয়াশিংটন পোস্টের যোগ্যতাকেই প্রশ্ন করতে চাই।’
তিনি আরও লেখেন, তিনি বারাক ওবামার বিশেষ কোন ভক্ত নন, কিন্তু ওয়াশিংটন পোস্টের শিরোনামে বলা হয়, ‘অরল্যান্ডো বন্দুক হামলার সঙ্গে ওবামার যোগাযোগ রয়েছে বলে ইঙ্গিত করেছেন ট্রাম্প’ যা ছিল নিতান্তই ভুল।
ট্রাম্প আরও বলেন, তিনি ফক্স নিউজ চ্যানেলের কাছে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সন্ত্রাসবাদ দমন প্রশ্ন ওবামা ‘হয় বোঝেনই না, অথবা এতোই বেশি বোঝেন যা সবাই ধরতেই পারে না।’
পরবর্তীতে ওই শিরোনাম পরিবর্তন করে ওয়াশিংটন পোস্ট।
আরও পড়ুন: আইএস সম্পৃক্ততার ‘স্পষ্ট’ প্রমাণ নেই: ওবামা
এ প্রসঙ্গে ওয়াশিংটন পোস্টের মুখপাত্র এক ইমেইলে বলেন, প্রতিবেদনটির শিরোনাম প্রকাশের পর খুব দ্রুতই পরিবর্তন করা হয়েছিলো। তা করা হয়েছিল ‘ট্রাম্পের বক্তব্য আরও যথাযথভাবে তুলে ধরা’র জন্য। আমরা নিজে থেকেই তা করেছি, ট্রাম্প প্রচারণার পক্ষ থেকে আমাদের কিছুই বলা হয়নি।’
এদিকে, ওয়াশিংটন পোস্টের সম্পাদক মারটিন ব্যারন এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের গণমাধ্যম হিসেবে ওয়াশিংটন পোস্টের যোগ্যতাকে প্রশ্ন করা বা খারিজ করা গণমাধ্যমের মুক্ত ও স্বাধীন অস্তিত্বকে বর্জন করার চেয়ে কোন অংশে কম নয়।’
এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন সাংবাদিকসহ নানা ব্যক্তি ও পক্ষ। কেউ কেউ বলেছেন, ট্রাম্পের কাছে খারিজ হওয়া সম্মানের বিষয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
/ইউআর/








