ফ্লোরিডা হামলা

আইএস সম্পৃক্ততার ‘স্পষ্ট’ প্রমাণ নেই: ওবামা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুন ২০১৬, ০৪:২০আপডেট : ১৪ জুন ২০১৬, ০৪:২০

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নৈশ ক্লাবে গুলিবর্ষণের ঘটনায় মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সরাসরি সম্পৃক্ততার কোনও ‘সুস্পষ্ট’ প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট সোমবার ওয়াশিংটনে এ কথা জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বারাক ওবামা বলেন, ক্লাবে হামলাকারী ওমর মতিন স্বদেশে বেড়ে ওঠা একজন জঙ্গি। আর  গোয়েন্দা কর্মকর্তারাও বলছেন, মতিন আইএসের নির্দেশে এই হামলা চালিয়েছেন বলে কোনও প্রমাণ তারা পাননি।

তিনি আরও বলেন, শেষ সময়ে ওমর মতিন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার ঘোষণা দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে তাদের নির্দেশে তিনি এই হামলা চালিয়েছেন। এটাকে ‘সন্ত্রাসী হামলা’ ধরেই এর তদন্ত চালানো হচ্ছে বলে জানান তিনি।

হামলায় নিহত একজনের স্বজন যুক্তরাষ্ট্র পুলিশের ভাষ্য, গত রবিবার মধ্যরাতে একটি অ্যাসল্ট রাইফেলসহ অন্য আগ্নেয়াস্ত্র নিয়ে সমকামীদের ওই ক্লাবে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন ওমর মতিন।পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যান তিনি।

আফগান বংশোদ্ভূত মতিন হামলার আগে পুলিশে ফোনে করে আইএসের প্রতি তার আনুগত্যের কথা জানিয়েছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন।

এরআর-১৫ রাইফেল তবে মার্কিন প্রেসিডেন্ট আইএস’র সংশ্লিষ্টতার প্রমাণ না পেলেও সংগঠনটি ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। 

/এসএনএইচ/এমএসএম /

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক