‘ইসলাম-পাশ্চাত্যের যুদ্ধ’ নিয়ে ওবামার সতর্কতা

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৬, ১০:৩৫আপডেট : ১৫ জুন ২০১৬, ১২:৪৭
image

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলাম আর পাশ্চাত্যের মধ্যকার যুদ্ধ হিসেবে পরিচিত করার অপচেষ্টা করে যাচ্ছে। মুসলমান মাত্রই সন্ত্রাসী বিবেচনা করলে সন্ত্রাসবাদীদের সেই অপচেষ্টা সফল হবে বলে মনে করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অরল্যান্ডোর হামলার প্রতিক্রিয়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মুসলিম বিদ্বেষী বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এসব কথা বলেছেন।

ট্রাম্প সোমবার (১৩ জুন) তার এক পরিকল্পনার কথা বলেন, ‘যেসব দেশের নাগরিকরা এর আগে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালিয়েছে, সেসব দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা কাজে লাগানোর পরামর্শ দেন।

হোয়াইট হাউজে দেয়া এক বক্তব্যে ওবামা বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের ঢুকতে দেয়া বন্ধ করার যে প্রস্তাব করেছেন, তা উগ্রপন্থিদের অপপ্রচারকে আরও উসকে দেবে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করবে।’

ট্রাম্পের ওই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ওবামা। তিনি বলেন, ‘আইএস এবং আল-কায়েদার মতো গোষ্ঠীগুলো তাদের এই যুদ্ধকে ইসলাম বনাম আমেরিকা কিংবা ইসলাম বনাম পশ্চিমের মধ্যে যুদ্ধে পরিণত করতে চায়। এখন আমরা যদি সব মুসলমানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করি, তাহলে আসলে আমরা তাদের ফাঁদে পা দেব এবং তাতে তাদের পক্ষেই কাজ করা হবে।’

ওবামা আরও বলেন, ‘আমরা এমন আমেরিকা চাইনা, যেখানে কোনও গণতান্ত্রিক মতবাদের প্রতিফলন দেখা যাবে না। এটা আমাদেরকে কোনওভাবেই অধিক নিরাপদ করবে না। এর ফলে আমরা, পশ্চিমারা মুসলিমদের ঘৃণা করি বলে আইএস-এর যে অপপ্রচার রয়েছে, তা আরও উসকানি পাবে।’ সূত্র: বিবিসি, আল জাজিরা।

আরও পড়ুন: 

রমজান সত্ত্বেও পশ্চিম তীরে পানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল

ট্রাম্পের মুসলিম বিদ্বেষের জবাব দিলেন ওবামা

মতিন সমকামী ছিলেন?

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম