বৈধ গাঁজা ব্যবসার অংশীদার হলো মাইক্রোসফট

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৬, ১২:৪৩আপডেট : ১৭ জুন ২০১৬, ১২:৪৭

বৈধ গাঁজা ব্যবসার সঙ্গে নিজের নাম জড়ালো প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার প্রযুক্তিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান কাইন্ড ফিনান্সিয়ালের সঙ্গে এক যোগে কাজ করতে যাচ্ছে মাইক্রোসফট। ওই প্রতিষ্ঠান বৈধ গাঁজা ব্যবসায়ের ক্ষেত্রে সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রাযুক্তিক সহায়তা দিয়ে থাকে।

বৈধ গাঁজা ব্যবসার অংশীদার হলো মাইক্রোসফট

তিন বছর ধরেন বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায়ীকে গাঁজা শনাক্তকারী সফটওয়্যার সরবরাহ করে আসছে কাইন্ড ফিনান্সিয়াল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, এর মধ্য দিয়ে সরকার, গাঁজা ব্যবসায়ী ও নিয়ন্ত্রকদের মধ্যে যোগাযোগগত ব্যবধান কমিয়ে আনতে সর্মথ হয়েছেন তারা। এবার সেই কাজেরই সহযোগী হচ্ছে মাইক্রোসফট।

আরও পড়ুন: স্যান্ডার্সের নজর এখন ‘আমেরিকাকে বদলে দেওয়ার অন্তহীন লড়াই’য়ে

উল্লেখ্য, মাইক্রোসফটের জন্য এ ধরনের অংশীদারত্বে কাজ করা এই প্রথম। ফ্রম সিড টু সেল নামের এই প্রকল্পটিতে কাজ করার জন্য তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

বিবিসি জানিয়েছে, মাইক্রোসফট প্রযুক্তির সহায়তায় কাইন্ড ফিনান্সিয়াল এমন এক ব্যবস্থা নিয়ে আসছে যার কারণে বৈধ গাঁজা ব্যবসায়ে সরকার নির্ধারিত মান বজায় রেখে কাজ করতে বাধ্য হবেন সংশ্লিষ্টরা। বাধ্য হবেন আইন মেনে চলতে। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম