ফালুজায় আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৬, ০৮:৫৪আপডেট : ১৮ জুন ২০১৬, ১২:২২

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ঘোষণা করেছেন, ফালুজা নগরীর ৮০ শতাংশের পুনর্দখল নিয়েছে ইরাকি বাহিনী। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এ কথা ঘোষণা করেন।

ফালুজায় আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী আল-আবাদি বলেন, ‘আমরা ফালুজা মুক্তির অঙ্গীকার করেছিলাম এবং তা রক্ষা করেছি, ফালুজা পুনর্দখল করেছি আমরা। আমাদের নিরাপত্তা বাহিনী ফালুজার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, অল্প কিছু অংশ বাকি রয়েছে যা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই হয়ে যাবে।’

আরও পড়ুন: ইয়াজিদিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা বাস্তবায়ন করছে আইএস

এর আগে ইরাকি বাহিনী জানায় তারা ফালুজা নগরীর কেন্দ্রে প্রবেশ করেছে। ইরাকের সেনাবাহিনী ফালুজার পূর্ব দিকের শিল্পাঞ্চল দখল মুক্ত করে। বৃহস্পতিবার ইরাকের সংবাদমাধ্যম মাদা প্রেসকে জেনারেল সাদি জানান, শিল্পাঞ্চল দখলমুক্ত করার অভিযানের সময় বেশ কয়েকজন জঙ্গি নিহত হন।

প্রধানমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামিক স্টেটকে পরাজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত চার সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফালুজা পুনর্দখল করার চেষ্টা চলছে।ইরাক সরকার ২০১৪ সালে রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার দূরে অবস্থিত নগরী ফালুজার ওপর নিয়ন্ত্রণ হারায়।

সূত্র: আল জাজিরা

/ইউআর/ বিএ/      

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম