চলছে ধারাবাহিক ধর্ষণ আর গণহত্যা

ইয়াজিদিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা বাস্তবায়ন করছে আইএস

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৬, ১৫:২৪আপডেট : ১৭ জুন ২০১৬, ১৫:৩১

ইয়াজিদিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা বাস্তবায়ন করছে আইএস

ইরাক ও সিরিয়ায় ইয়াজিদিদের ওপর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের কমিশন অব ইনকোয়ারির প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়। এরআগেও আইএসকে গণহত্যায় অভিযুক্ত করেছে এই বিশ্ব সংস্থা।

ওই প্রতিবেদনে বলা হয়, ৩ হাজারেরো বেশি ইয়াজিদি নারী ও শিশুকে বন্দি করে রেখেছে আইএস। মূলত যৌনদাসী হিসেবেই ব্যবহার করা হয় এই নারী ও শিশুদের। কমিশনের চেয়ারম্যান পাউলো পিনহেইরো বলেন, ‘গণহত্যা ঘটেছে এবং এখনও ঘটছে। আইএস ইয়াজিদি নারী, শিশু ও পুরুষদের সঙ্গে ভয়াবহতম নৃশংসতা করছে।’

আরও পড়ুন: আফগান পুলিশদের হত্যা করতে ‘মধুর ফাঁদ’ পাতে তালেবানরা

জাতিসংঘের প্রতিবেদনে পাওয়া তথ্য ও সাক্ষাৎকার থেকে জানা যায়, ইসলামিক স্টেটের লক্ষ্য হচ্ছে হত্যা, যৌন শোষণ, নির্যাতন ও অমানবিক অত্যাচারের মাধ্যমে ইয়াজিদিদের পুরোপুরি নিশ্চিহ্ন করা।

প্রতিবেদনে বলা হয়, ‘নয় বছরের মেয়ে শিশু থেকে শুরু করে গর্ভবতী নারী পর্যন্ত কেউই ধর্ষণের বাইরে নেই। বেঁচে যাওয়া বেশিরভাগ মানুষই ইসলামিক স্টেটের প্রাত্যহিক ধর্ষণের কথা জানিয়েছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, ইয়াজিদি জনসংখ্যা কমানোর উদ্দেশ্যে তাদের নারী ও পুরুষদের পৃথক করে রাখে আইএস। এ ছাড়াও ইয়াজিদি নারীর ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। সূত্র: আলজাজিরা

/ইউআর/বিএ/         

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের