শরণার্থী সংখ্যায় নতুন রেকর্ড

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৬, ১২:৫৮আপডেট : ২০ জুন ২০১৬, ১৮:২৮
image

যুদ্ধের কারণে ঘরছাড়া শরণার্থীর সংখ্যা এক নতুন রেকর্ডে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ওই শরণার্থীদের মধ্যে রয়েছেন জীবন বাঁচাতে ভিনদেশে পারি দেওয়া মানুষ, রাজনৈতিক আশ্রয়প্রত্যাশী এবং অভ্যন্তরীণ ঘরছাড়া মানুষ।

সিরিয়া, আফগানিস্তান এবং সোমালিয়ার শরণার্থীদের একাংশ

জাতিসংঘের তথ্যমতে, ২০১৫ সালের শেষ নাগাদ প্রায় ৬ কোটি ৫৩ লাখ মানুষ শরণার্থী হয়েছে। পুরো পৃথিবীর ১১৩ জন মানুষের মধ্যে একজন শরণার্থী। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ শরণার্থীর রেকর্ড। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

এই সংখ্যাটা ইউরোপের জন্য আতঙ্কের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। শরণার্থীদের একটা বড় অংশ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য জড়ো হচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আতো বড় শরণার্থী সংকট মোকাবেলা করতে হয়নি ইউরোপকে। আর এই অবস্থা ইউরোপে উগ্র ডানপন্থা এবং শরণার্থী-বিরোধী নীতিকে উসকে দিচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়।

শরণার্থীদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপ

জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের অর্ধেকই সিরিয়া, আফগানিস্তান এবং সোমালিয়ার যুদ্ধে আক্রান্ত। প্রতিবেদন অনুসারে, ইউরোপে শরনার্থীদের ঢল নামলেও ওই শরনার্থীদের ৮৬ শতাংশই স্বল্পোন্নত বা মধ্যম আয়ের দেশে রয়েছেন।

গত বছর ইউরোপে ১০ লাখ ১১ হাজার ৭০০ জন শরণার্থী সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছে। এছাড়াও স্থলপথেও ৩৫ হাজার মানুষ ইউরোপে প্রবেশ করেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

সূত্র: বিবিসি।

আরও পড়ুন:

পাকিস্তানে নীতিনির্ধারণী পর্যায়ে বাড়ছে সেনা হস্তক্ষেপ!

রোমে নারীদের ঐতিহাসিক মুহূর্ত

ফালুজা অভিযানে তিনদিনে ৩০ হাজার ইরাকি ঘরছাড়া

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম