নাইজেরিয়ায় অস্ট্রেলীয় কোম্পানির অন্তত ৭ শ্রমিক অপহৃত

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৬, ১০:৩১আপডেট : ২৩ জুন ২০১৬, ১০:৩৫
image

নাইজেরিয়ার কালাবারের ম্যাপ নাইজেরিয়ায় এক অস্ট্রেলীয় কোম্পানির অন্তত সাত শ্রমিক অপহরণের শিকার হয়েছেন। অপহৃতদের মধ্যে তিন জন অস্ট্রেলিয়া এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। অন্তত দুইজন নাইজেরীয় কর্মীও অপহৃত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে কালাবার শহরের কাছে একটি গাড়ি বহরের ওপর হামলা হয়। অস্ট্রেলিয়াভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠান ম্যাকমাহনের গাড়িচালককে হত্যা ৭ কর্মীকে অপহরণ করা হয়। তাদেরকে আগে থেকে অপেক্ষারত একটি নৌকায় করে নিয়ে যাওয়া হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ৩০ জনের মতো সশস্ত্র ব্যক্তি ওই হামলা চালিয়েছে। আর সেকারণে ঠিক কত সংখ্যক মানুষকে অপহরণ করা হয়েছে তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, এখন পর্যন্ত অপহরণকারীদের শনাক্ত করা যায়নি। এদিকে নাইজেরিয়ার পুলিশ কমিশনার সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, সকল অপহৃতকে যেন অক্ষত অবস্থায় উদ্ধার করা যায় সে লক্ষ্যে নৌবাহিনী ও পুলিশ একযোগে কাজ করছেন।
উল্লেখ্য, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে অপহরণের জন্য প্রায়সময় বিদেশি শ্রমিকদের বেছে নেয় দুর্বৃত্তরা। এরপর তাদেরকে আটকে রেখে মুক্তিপণ চাওয়া হয়। সূত্র: বিবিসি

/এফইউ/  

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম