ব্রেক্সিটের প্রতিক্রিয়া

‘আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস’

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৬, ১৪:০২আপডেট : ২৪ জুন ২০১৬, ১৪:০৭
image

জয়ের প্রতিক্রিয়ায় নাইজেল ফরাজ ইইউবিরোধী ইউকে ইনডিপেনডেন্স পার্টির (ইউকিপ) নেতা নাইজেল ফরাজ মন্তব্য করেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষেই  বেশি ভোট পড়ায় এখন দেশটিতে ‘ব্রেক্সিট সরকার’ থাকা উচিত। গণভোটের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, ‘আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস।’
পার্লামেন্ট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের ব্রেক্সিট সরকার দরকার। আমরা একটি ব্যর্থ রাজনৈতিক ইউনিয়ন পেছনে ফেলে এসেছি।’
উল্লেখ্য, ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্য। ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ১ শতাংশ।
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আসছে অক্টোবরে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র: বিবিসি, গার্ডিয়ান
/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম