প্রকাশ্যে আসছেন মার্কিন সেনাবাহিনীতে থাকা রূপান্তরকামীরা

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৬, ১৬:২৫আপডেট : ২৫ জুন ২০১৬, ১৬:২৫
image

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সমকামীদের পর এবার মার্কিন সেনাবাহিনীতে থাকা ১৫ হাজার রূপান্তরকামীর ওপর থেকেও প্রকাশ্যে কাজ করার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন আগামী মাস থেকে রূপান্তরকামীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এরইমধ্যে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার রক্ষায় আন্দোলনকারী সংগঠনগুলোর পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, রূপান্তরকামী সেনা সদস্যদের নিয়োগ, আবাসন ও ইউনিফর্ম নিশ্চিত করার বিধান রাখা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি হিসেবে আনুষ্ঠানিকভাবে এরিক ফ্যানিং-এর দায়িত্ব গ্রহণের পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। তিনিই প্রথম সমকামী ব্যক্তি যিনি মার্কিন সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ের বেসামরিক কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। এর আগে ২০১১ সালে নারী সমকামী ও পুরুষ সমকামীদের ওপর থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
রূপান্তরকারীদের ওপর আরোপ করা ওই নিষেধাজ্ঞাকে পুরনো ধ্যানধারণা এবং ক্ষতিকারক বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। এক বছর আগে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার জন্য কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন তিনি।
ন্যাশনাল সেন্টার ফর ট্রান্স জেন্ডার ইকুয়্যালিটির হিসেব অনুযায়ী মার্কিন সেনাবাহিনীতে ১৫ হাজার রূপান্তরকামী থাকলেও তারা প্রকাশ্যে কাজ করতে পারেন না।  সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের