যুক্তরাষ্ট্রের সদ্যপ্রয়াত পপ সঙ্গীতশিল্পী প্রিন্সের একটি গিটার নিলামে বিক্রি হয়েছে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের হেরিটেজ অকশনে ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ ইউএস ডলারে বিক্রি হয় প্রিন্সের প্রিয় ইয়োলো ক্লাউড ইলেকট্রিক গিটারটি।
অ্যামেরিকান ফুটবল টিম ইন্ডিয়ানা পোলিস কোল্টের সত্ত্বাধিকারী জিম ইরসে গিটারটি কিনেছেন। বাদ্যযন্ত্র সংগ্রহকারী হিসেবে খ্যাতি রয়েছে তার। বব ডিলান, জন লেননসহ অনেক বিখ্যাত শিল্পীদের ব্যবহৃত বাদ্যযন্ত্র তার সংগ্রহে রয়েছে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় বিস্তীর্ণ এলাকাজুড়ে দাবানল, প্রাণহানি
গিটারটি প্রিন্স ১৯৮০ এর দশক থেকে ১৯৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত ব্যবহার করেছেন। প্রচুর কনসার্টে তাকে এই ইয়োলো ক্লাউড গিটারটি বাজাতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, প্রিন্স গত এপ্রিলে ঔষধের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে তার মিনেসোটার বাড়িতে মৃত্যুবরণ করেন।তিনি ছিলেন একাধারে সঙ্গীতশিল্পী, অভিনেতা ও সুরস্রষ্টা। পার্পল রেইন নামের ছবিতে সঙ্গীত পরিচালনা ও অভিনয় করে তিনি পৌঁছে যান খ্যাতির শীর্ষে।
সূত্র: বিবিসি
/ইউআর/








