রাশিয়ার সঙ্গে ‘আরও গভীর’ সামরিক সম্পর্ক প্রতিষ্ঠায় তৎপর যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৬, ১৬:৩৯আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৬:৪৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার সম্পর্ক ‘আরও গভীর’ করতে চান। সিরিয়া প্রশ্নে দুই দেশের বিরাজমান দ্বন্দ্ব নিরসনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।

আলজাজিজার খবরে ওবামাকে উদ্ধৃত করে বলা হয়েছে, সিরিয়ার কিছু সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে সামরিক যৌথতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট বিদ্রোহীদের ওপর বোমাবর্ষণ বন্ধ করার প্রস্তাব দিয়েছেন তিনি। কয়েক সপ্তাহ আলোচনার পর সোমবার এই প্রস্তাবিত চুক্তিপত্র রাশিয়া বরাবর পাঠানো হয়। ওবামা প্রশাসনের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

রাশিয়ার সঙ্গে ‘আরও গভীর’ সামরিক সম্পর্ক প্রতিষ্ঠায় তৎপর যুক্তরাষ্ট্র

প্রস্তাবিত চুক্তিতে বলা হয়, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র রাশিয়ান বাহিনীর সঙ্গে যোগ দিয়ে আল-কায়েদার সিরিয়ান সহযোগী আল-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ করবে। বিপরীতে রাশিয়াও সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট বিদ্রোহীদের ওপর বোমাবর্ষণ বন্ধ করতে চেষ্টা করবে।

আরও পড়ুন: গলতে শুরু করেছে তুরস্ক-রাশিয়া সম্পর্কের বরফ!

প্রসঙ্গত, গত নয় মাসে রাশিয়ান বিমান হামলায় মারা গেছেন অন্তত ৭ হাজার ৩১ জন মানুষ। এদের মধ্যে ৩৫ শতাংশ অর্থাৎ ২ হাজার ৪৯৮ জনই সাধারণ বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে অন্তত ৫৮৭ জন শিশু ও ৩৬০ জন নারী।

সূত্র: আল জাজিরা

/ইউআর/বিএ/      

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম