গলতে শুরু করেছে তুরস্ক-রাশিয়া সম্পর্কের বরফ!

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৬, ১২:২১আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৩:১৮
image

গলতে শুরু করেছে তুরস্ক-রাশিয়া সম্পর্কের বরফ! তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা করছে রাশিয়া। দেশটিতে ভ্রমণ ও বাণিজ্যের ক্ষেত্রে জারি থাকা রুশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আভাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরইমধ্যে প্যাকেজ ট্যুর ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আর শিগগির দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা শুরুর পদক্ষেপও নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর থেকে এইসব কথা জানা গেছে। সবমিলে দুই দেশের সম্পর্কের করফ গলতে শুরু করেছে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত নভেম্বরে তুর্কি যুদ্ধবিমানের গুলিতে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হন পুতিন। এ ঘটনায় তুরস্ক ক্ষমা না চাওয়ায়  তুরস্কের উপর বাণিজ্যিক ও দেশটিতে প্যাকেজ ট্যুরের ওপর নিষেধাজ্ঞা জারি করে রাশিয়া। তবে চলতি সপ্তাহে  ক্ষমা প্রার্থনা করে এরদোয়ানের পাঠানো একটি চিঠি ক্রেমলিন গ্রহণ করে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ায় একটি ডিক্রির মাধ্যমে প্যাকেজ ট্যুর ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে টেলিফোন করে রুশ নাগরিকদের তুরস্ক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। সে সময় পুতিন আরও জানিয়েছেন, তুরস্কে প্যাকেজ ট্যুর ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।  
টেলিফোন আলাপে  পুতিন ইস্তনবুলের বন্দুক ও বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তবে তুর্কি গোয়েন্দারা এ ঘটনায় অন্য দুইজনের সঙ্গে একজন রুশ নাগরিকের জড়িত থাকার কথা বলছেন।  এ নিয়ে এখনও রাশিয়ার প্রতিক্রিয়া জানা যায়নি। নতুন এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে কিনা তাও জানা যায়নি। তবে পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে এরদোয়ান গেল নভেম্বরের রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলটের পরিবারের প্রতি ‘সমবেদনা’ জানিয়েছেন। 

উল্লেখ্য, রুশদের অনেকের কাছে তুরস্ক একটি জনপ্রিয় পর্যটন স্থান। রাশিয়ার নিষেধাজ্ঞার ফলে তুরস্কের পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির শিকার হয়। সূত্র: বিবিসি 

/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের