তুরস্কে ক্ষমতা দখলের দাবি সেনাবাহিনীর

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৬, ০৩:১২আপডেট : ১৬ জুলাই ২০১৬, ০৪:২২

তুরস্কে সেনা অভ্যুত্থান

তুরস্কে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে ইস্তাম্বুলে সব ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আঙ্কারার আকাশে নিচু দিয়ে বিমান উড়ছে। বিবিসি, রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

কয়েকঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছিলেন, সেনাবাহিনীর একটি দল দেশে অবৈধ অভিযান শুরু করেছে। তবে এটা অভ্যুত্থান ছিল না। তিনি জানান, সরকার এখনও ক্ষমতায় আছে।

একটি টেলিভিশন ঘোষণায় তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ দাবি করেছে, তারা দেশের নিয়ন্ত্রণ নিয়েছে। এরপর থেকেই তুরস্কের রাজধানী আঙ্কারায় ও ইস্তাম্বুলের পুলিশ সদর দফতর এলাকাতে গোলাগুলির হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো। এছাড়া ইস্তাম্বুলে বিমান বন্দরের বাইরে ট্যাংক মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী ইলদিরিম দেশটির এনটিভি টেলিভিশনকে জানিয়েছেন, সেনাবাহিনীর কোনও একটি চেষ্টার সম্ভাবনার বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তবে এ ধরণের চেষ্টা কখনও বরদাস্ত করা হবে না। আর যারা এজন্য দায়ী, তাদের কঠিন মূল্য দিতে হবে বলেও জানান তিনি।

এদিকে বসফরাস নদীর দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং ইস্তাম্বুলের ফেইথ সুলতান মেহমেত ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
সর্বশেষ খবর
হরমুজ প্রণালির কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১
হরমুজ প্রণালির কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১
বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি, কত ডলারে কিনলেন ক্রেতা
বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি, কত ডলারে কিনলেন ক্রেতা
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের পাথরঘাটা ক্যাথলিক গির্জা
ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের পাথরঘাটা ক্যাথলিক গির্জা
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন