যুক্তরাজ্যের নিউক্লিয়ার সাবমেরিনের সঙ্গে জাহাজের ধাক্কা

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৬, ১৪:০৯আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৫:২৭

ক্ষতিগ্রস্থ ডুবোজাহাজ এইচএমএস অ্যামবুশ

যুক্তরাজ্যের একটি নিউক্লিয়ার সাবমেরিন একটি জাহাজের সঙ্গে ধাক্কা খাওয়ার পর জিব্রাল্টারে নোঙ্গর করেছে। একটি প্রশিক্ষণ চলাকালে এই সংঘর্ষ ঘটে।

যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ নাগাদ এই এইচএমএস অ্যামবুশ নামের ডুবোজাহাজটি এই সংঘর্ষের কবলে পড়ে।  

কর্তৃপক্ষ জানায়, এই সংঘর্ষের কারণ অনুসন্ধানে অবিলম্বে তদন্ত শুরু করা হয়েছে। সংঘর্ষের ফলে কিছু ‘বাহ্যিক ক্ষতি’ হলেও কোন কর্মী আহত হননি। এমনকি ডুবোজাহাজটির নিউক্লিয়ার রিঅ্যাক্টরও নিরাপদে রয়েছে।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে ভাসমান অভিবাসীবাহী নৌকা থেকে ২২টি মৃতদেহ উদ্ধার

নৌবাহিনী আরও জানায়, ওই বাণিজ্যিক জাহাজটির খোঁজখবর নেওয়া হয়েছে। ওই জাহাজটিরও উল্লেখযোগ্য কোন ক্ষয়ক্ষতি হয়নি।

জিব্রাল্টার থেকে তোলা ছবিতে ক্ষতিগ্রস্থ সাবমেরিনটির ক্ষতির মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

সূত্র: বিবিসি                    

/ইউআর/বিএ/  

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম