ভূমধ্যসাগরে ভাসমান অভিবাসীবাহী নৌকা থেকে ২২টি মৃতদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৬, ১২:২২আপডেট : ২১ জুলাই ২০১৬, ১২:২৪
image

এমএসএফ-এর উদ্ধারকারী জাহাজ অ্যাকোয়ারিয়াস ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে ভাসমান একটি অভিবাসীবাহী নৌকা থেকে ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ২শরও বেশি আরোহী। এর মধ্যে ৫০টি শিশুও রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক চিকিৎসা সহায়তাকারী সংগঠন মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
এমএসএফ-জানিয়েছে, মৃতদেহগুলো নৌকার নিচের অংশ থেকে উদ্ধার করা হয়েছে।  সেগুলো নৌকায় কয়েক ঘণ্টা ধরে পড়ে ছিল। নৌকার নিচের অংশে পানি ও জ্বালানি জমে ছিল। নিহতদের মধ্যে ২১ জন নারী ও একজন পুরুষ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমএসএফ-এর কর্মী জেন্স পাগোট্টো বলেন, ‘ঠিক কী হয়েছিল সে ব্যাপারে পুরোপুরি স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে তাদেরকে ভয়াবহভাবে মৃত্যু বরণ করতে হয়েছে। এটা মর্মান্তিক। পানি ও জ্বালানি মিশে যে ধোঁয়া তৈরি করেছে সে কারণে তারা জ্ঞান হারিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে’।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নৌকায় থাকা বেশিরভাগ আরোহী পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসা।

কখনও যুদ্ধকবলিত হয়ে আবার কখনও উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের টাকা দিয়ে ঝুঁকি নিয়ে সাগরপথে অন্য দেশে পাড়ি দেন অভিবাসীরা। মানবপাচারকারীরা তাদেরকে যেসব নৌকায় করে নিয়ে যান সেগুলো আকারে ছোট এবং বেশি দূর ভ্রমণ করার সক্ষমতা থাকে না। আর সেকারণে প্রায়সময়ই ঘটছে দুর্ঘটনা। বুধবারও ভূমধ্যসাগরে স্প্যানিশ, ইতালীয় ও অন্য মানবিক সহায়তাকারী সংগঠনগুলোর সমন্বয়ে পরিচালিত অভিযানে ২ হাজারেরও বেশি অভিবাসী উদ্ধার হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের