লন্ডনে ছুরিকাঘাতে হতাহতরা স্পেনের নাগরিক!

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১০:৪৮আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৪:০৮
image

ঘটনাস্থলে রাতভর তদন্ত চালায় পুলিশের ফরেনসিক বিভাগ লন্ডনের রাসেল স্কয়ারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হতাহতদের সঙ্গীরা স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন। তারা দলবদ্ধ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল খবরটি নিশ্চিত করেছে। তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এখনও হতাহতদের পরিচয় কিংবা জাতীয়তা প্রকাশ করা হয়নি।
মাইকেল নামের এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইলকে জানান, তিনি ২৫ বছরের কাছাকাছি বয়সী এক নারীর পিঠ থেকে রক্ত ঝরতে দেখেছেন। একই বয়সের আরেক নারীকেও হাতে আঘাত পাওয়া অবস্থায় দেখেছেন তিনি। মাইকেলের দাবি, আহতদের সঙ্গে থাকা পুরুষরা স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন।
তিনি বলেন, “আমি চিৎকার শুনলাম। এরপর পার্কে ছুটে গিয়ে দেখতে পেলাম এক নারী মাটিতে পড়ে আছেন, তার পিঠ থেকে রক্ত ঝরছে। আরেক নারীর হাতেও রক্ত দেখা যাচ্ছে। ওই দুই নারীর সঙ্গে থাকা দুই পুরুষ স্প্যানিশ ভাষায় চিৎকার করছিলেন, ‘টিও লো ভি টোডো’। যার অর্থ হলো ‘আমি সব দেখেছি’।”

মাইকেল নামের ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘তারা সবাই স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন। তাই আমার ধারণা, তারা দলবদ্ধ ছিলেন।’

উল্লেখ্য, বুধবার রাতে ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হন। আহত হন অন্তত পাঁচজন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাসেল স্কয়ারে হামলা হয়। হামলায় এক বা একাধিক দুর্বৃত্ত জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে রাসেল স্কয়ারে এই ছুরিকাঘাতের ঘটনাকে সম্ভাব্য ‘জঙ্গি হামলা’ বলে মনে করা হচ্ছে। সূত্র: ডেইলি মেইল

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি