যেভাবে গ্রেফতার করা হয় রাসেল স্কয়ারের ‘হামলাকারী’কে

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১১:৪৪আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১১:৪৭
image

ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে ছুরিকাঘাতের পর ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়। স্টান গান (অচেতনকারী বন্দুক) ব্যবহার করে ওই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।

লন্ডন পুলিশের হাতে থাকা স্টান গান

বুধবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে রাসেল স্কয়ারে হামলার খবর পেয়ে পুলিশ পাঁচ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যায়। পুলিশ রাত ১০টা ৩৯ মিনিটের দিকে ইলেকট্রিক স্টান গান ব্যবহার করে ইলেকট্রিক শক দিয়ে ১৯ বছর বয়সী ওই সন্দেহভাজনকে অচেতন করে গ্রেফতার করে। সন্দেহভাজন তরুণকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে ছুরি হাতে তাকে লোকজনের ওপর হামলা করতে দেখেছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই হামলায় নিহত হয়েছেন ষাটোর্ধ্ব এক নারী। আরও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ধারণা করছে, ‘হামলাকারী’ তরুণ ‘মানসিকভাবে অসুস্থ’। তবে সম্ভাব্য ‘সন্ত্রাসী সংযোগ’ থাকার বিষয়টিকেও নাকচ করেনি পুলিশ। পুলিশের বিশেষ সন্ত্রাসবাদবিরোধী ইউনিট পুরো বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। সরাসরি সন্ত্রাসবাদ না থাকলেও সন্ত্রাসবাদ দ্বারা প্রভাবিত হয়ে ওই তরুণ হামলা চালিয়ে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

রাসেল স্কয়ারে নিরাপত্তা জোরদার

পুলিশের বিবৃতিতে বলা হয়, ওই হামলায় ছয়জন আহত হয়েছিলেন। এর মধ্যে এক নারী মৃত্যুবরণ করেন, তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ছুরিকাঘাতের পর ওই নারীকে ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুরিকাঘাতের আগে নিহত ওই নারী স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন। হামলায় আরও দুই নারী এবং তিন পুরুষ আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

ফরেনসিক কর্মকর্তাদের অনুসন্ধান

হামলার পরপরই রাসেল স্কয়ারের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর পুরো লন্ডনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরেনসিক দল রাতভর অনুসন্ধান চালিয়েছে ঘটনাস্থলে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম