মার্কিন পুলিশের কৃষ্ণাঙ্গ হত্যাকে 'যৌক্তিক' বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৬, ১০:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৩:৫১
image

মঙ্গলবার মিলওয়াউকির কাউন্টি শেরিফের সঙ্গে দেখা করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিলওয়াউকিতে সম্প্রতি পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ নিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এ হত্যাকাণ্ড ‘যৌক্তিক’ সে ব্যাপারে প্রাথমিক প্রমাণ রয়েছে। মিলওয়াউকির পুলিশ বিভাগের সঙ্গে সাক্ষাৎ করার পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই পুলিশের কৃষাঙ্গ হত্যাকাণ্ডকে বৈধতা দেন তিনি।
শনিবার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের রাস্তায় পুলিশের গুলিতে সিলভিলে স্মিথ নামের এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন। পুলিশের দাবি, ‘শনিবার মিলওয়াউকি শহরের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময়  ওই তরুণের গাড়িটিকে থামতে বলা হয়েছিল। কিন্তু তা না করে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় সে। পরে তাকে ধাওয়া করতে গিয়ে পুলিশ গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই তরুণ।’ পুলিশের দাবি, স্মিথের হাতে একটি অস্ত্র ছিল এবং তা তাকে ফেলতে বলার পরও না ফেলায় গুলি করা হয়েছে।
এ ঘটনার পর পুলিশের বর্ণবাদী আচরণের বিরোধিতা করে এবং ন্যায়বিচারের দাবি জানিয়ে মিলওয়াউকির স্থানীয়রা রাস্তায় নেমে আসেন। শনিবার ও রবিবার রাতভর দোকানপাট ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংসতা হয়।

মঙ্গলবার মিলওয়াউকির শেরিফ ডেভিড ক্লার্কের সঙ্গে একান্ত বৈঠক করেন ট্রাম্প। এরপর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী দাবি করেন, স্মিথকে গুলি করার যৌক্তিকতা রয়েছে। ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমাদের আইন মানতে হবে। তা না হলে আমাদের দেশ বলে কিছু থাকবে না।’

ট্রাম্প বলেন, ‘স্মিথ তার হাতে থাকা অস্ত্রটি এক পুলিশ কর্মকর্তার মাথায় ধরেছিল এবং যেকোনও সময় গুলি করতে পারত। তাতে কার সমস্যা হতো? সেটাই এখনকার ব্যাখ্যা। হতে পারে এটা সত্য নয়। আবার তা সত্যও হতে পারে। সুতরাং জনগণের গোলমাল করা ঠিক হচ্ছে না।’

পরে মিলওয়াউকিতে একটি নির্বাচনি সমাবেশেও অংশ নেন ট্রাম্প। তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাটা জনগণের শান্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। সেই জনগণ, যারা কাজ করে বাঁচতে চান এবং নিজেদের সন্তানকে নিরাপদে স্কুলে পৌঁছে দিতে চান। দাঙ্গাকারী, সহিংসতাকারী কিংবা ডাকাতদের জীবনকে আরও আরামদায়ক করার কাজ আমাদের নয়।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগের মধ্যে বর্ণবাদের ইস্যুটি জাতীয় বিতর্কে পরিণত হয়েছে। গত দুই বছরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়েই বিক্ষোভ করতে রাস্তায় নেমেছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। মার্কিন পুলিশের বর্ণবাদ প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনও। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের