টুইটারে ‘আট ঘণ্টার অব্যাহত ঘৃণার’ শিকার ব্রিটিশ নারী

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ২৩:৩৮আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২৩:৪৮

টুইটারে ‘আট ঘণ্টার অব্যাহত ঘৃণার’ শিকার ব্রিটিশ নারী

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন এক কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নারী। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ওই নারীর অভিজ্ঞতার বরাত দিয়ে জানিয়েছে, টুইটারে আট ঘণ্টা ধরে ভয়াবহ রকমের বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ওই নারী।

ইংল্যান্ডের অক্সফোর্ডের বাসিন্দা হলেও মিশেল পরবর্তীতে আয়ারল্যান্ডে স্থিতু হন। টুইটারে তিনি নিজেকে একজন মা, ব্লগার এবং প্লাস-সাইজ মডেল হিসেবে পরিচয় দেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, @Ireland নামের একটি টুইটার একাউন্ট রয়েছে আয়ারল্যান্ডে যেখানে ভিন্ন ভিন্ন সপ্তাহে ভিন্ন ভিন্ন মানুষেরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। মিশেল মারি নামের ওই নারী সেই একাউন্টটিই ব্যবহার করছিলেন। বলছিলেন নিজের অভিজ্ঞতার কথা।

তবে সেখানে আসার কিছুক্ষণের মধ্যেই বর্ণবৈষম্যের শিকার হন তিনি। নিজের পরিচয় ও ছবি দিয়ে আইডি চালু করার ঘণ্টাখানেকের মধ্যে বর্ণবাদী মন্তব্য আসতে শুরু করে তার পোস্টে। বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে মিশেল লেখেন, ‘কারো ওজন বেশি তার মানে এই নয় সে সুন্দর বা যোগ্য বা সুখী হতে পারবে না।’

কিন্তু তার এই সাহসী উচ্চারণও সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে বিষোদগার বন্ধ করতে পারেনি। অবশ্য তিনি এ নিয়ে সমর্থনও কম পাননি। অনেকেই তার পক্ষে দাঁড়িয়ে বর্ণবাদী মন্তব্যগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার পরামর্শও দেন।

কিন্তু দিনের শেষে নেতিবাচক মন্তব্যকারীদেরই জয় হয়।

‘৮ ঘণ্টা ধরে অব্যাহত ঘৃণার শিকার হয়েছি।’মিশেল জানান, তিনি এতখানি বর্ণবাদ,লৈঙ্গিক বৈষম্য, বিদ্বেষ, স্থূলতা নিয়ে এতখানি ঘৃণার শিকার এর আগে কোনদিন হননি।

মিশেল গার্ডিয়ানকে বলেন,পুরো অভিজ্ঞতাটিই ছিলো বিপর্যস্ত করার মতো।

সূত্র গার্ডিয়ান

/ইউআর/বিএ/     

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম