ইংল্যান্ডের লিডস শহরে পহেলা বৈশাখ উদযাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মে ২০২৪, ১৭:০৩আপডেট : ০৮ মে ২০২৪, ১৭:২৪

উত্তর ইংল্যান্ডের লিডস শহরে ১৪৩১ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপন করেছেন এ অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা। ৫ মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলা ভাষা, সংস্কৃতি চর্চা ও বাংলাদেশি খাবারের টানে বিশ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন তারা।

শুরুতে কয়েকটি পরিবার মিলে স্থানীয় রাউন্ড হে পার্কে খুব ছোট পরিসরে পহেলা বৈশাখ উদযাপন করা হতো। কিন্তু এখন এই শহরে বাঙালির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ বড় পরিসরেই উদযাপন করা হয়। সেই সূত্র ধরেই এ বছর প্রায় দেড়শো বাংলাদেশির অংশগ্রহণে স্থানীয় কমিউনিটি সেন্টারে বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঘরের তৈরি খাবার নিয়ে এসে সবাই মিলে একসঙ্গে খাওয়ার ঐতিহ্য ধরে রাখা হয় এবারের আয়োজনে। প্রায় পঁচিশটিরও বেশি পরিবার তেইশ রকমের খাবার রান্না করে এনেছিল। কাঁচা আমের ডাল, মাছের ভুনা, মুরগির ভুনা, নানা রকমের ভর্তা, লতি চিংড়িসহ বিভিন্ন পদের বাংলাদেশি খাবার রান্না ছিল। সেইসঙ্গে ছিল, ঘরে তৈরি মিষ্টি, পায়েস, জিলাপি ও দই। এছাড়া, বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠানের শুরুতে টক-ঝাল চটপটি এবং ঝাল-মুড়ি দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়েছে।

বিকাল সাড়ে পাঁচটায় সমবেত সংগীতের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর কবিতা আবৃত্তি, ছোটদের একক পরিবেশনা, ছোটদের অভিনীত একটি নাটক, ছোটদের নাচ, বড়দের অভিনীত একটি নাটক এবং সবশেষে স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় আধুনিক গান দিয়ে রাত দশটায় অনুষ্ঠান শেষ হয়।    

সাংস্কৃতিক অনুষ্ঠানে বড়দের তুলনায় ছোটদের অংশগ্রহণকে বেশি উৎসাহিত করেন আয়োজকরা। যাতে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহ ও ভালবাসা তৈরি হয়।

/এসএইচএম/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই