ব্রিটেনে বাংলাদেশি ইমাম হত্যায় দুই আইএস সমর্থক অভিযুক্ত

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৬, ১১:৩১আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১২:২৯
image

ব্রিটেনের ম্যানচেস্টারে বাংলাদেশি ইমামকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ইসলামিক স্টেট (আইএস) সমর্থককে অভিযুক্ত করেছে দেশটির একটি আদালত। আদালতে অভিযুক্তরা জানিয়েছে, ওই ইমামের ধর্মচর্চাকে আইএস ‘কালো জাদু’ বলে মনে করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

বাংলাদেশি ইমাম জালাল উদ্দিন

উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে রচডেলের একটি পার্ক থেকে শরীরে মারাত্মক জখম অবস্থায় ৭১ বছর বয়সী ইমাম জালাল উদ্দিনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ পরবর্তীতে সিলেটের বিশ্বনাথে পরিবারের কাছে পাঠানো হয় সেখানেই তাকে দাফন করা হয়।

এ হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ঘটনার পরদিন রচডেল থেকে ২২ বছর বয়সী মোহাম্মদ হুসেইন সাঈদকে আটক করা হয়। আটকের পর জালাল উদ্দিন হত্যার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছুতেই জড়িত থাকার কথাও অস্বীকার করে সে। অপর হত্যাকারী ২৪ বছর বয়সী মোহাম্মদ আব্দুল কাদির হত্যাকাণ্ডের পরপরই যুক্তরাজ্য থেকে পালিয়ে যায়।

পরে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে দেওয়া জবানবন্দিতে অভিযুক্তরা জানিয়েছে, সেদিন জালাল উদ্দিন মসজিদ থেকে বের হয়ে তার বন্ধুর ঘরে খাবারের জন্য যাচ্ছিলেন। পার্কে অভিযুক্তরা তাকে হাতুড়ি দিয়ে হামলা চালায়। হামলার আগে কয়েকমাস ধরে তার ওপর নজর রেখেছিল তারা।

অভিযুক্ত সাঈদ ও কাদির কোর্টকে বলেছে, তারা আইএস-এর সমর্থক। ‘রোকাইয়া’ চিকিৎসা পদ্ধতিকে আইএস ‘কালো জাদু’ বলে মনে করে। আর তারা এ ‘অপরাধে’ ওই বাংলাদেশি ইমামের ওপর হামলা চালায়। ইমাম জালাল উদ্দিন এলাকায় একজন ভদ্র ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

জালাল উদ্দিন ‘রোকাইয়া’ পদ্ধতিতে চিকিৎসায় তাবিজ-কবজ দিতেন। আইএস এই চিকিৎসা পদ্ধতিকে ‘কালো জাদু’ বলে উল্লেখ করে শাস্তি হিসেবে মৃত্যদণ্ড দিয়ে থাকে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি