প্যারাগুয়ে সেনাবাহিনীর আট সদস্য নিহত, সন্দেহের তীর বিদ্রোহীদের দিকে

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৬, ১০:০৮আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১০:০৯
image

নিয়মিত পেট্রল দেওয়ার সময় চোরাগোপ্তা হামলায় প্যারাগুয়ে সেনাবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন। দেশটির একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠন এই হামলা চালিয়ে থাকতে পারে বলে প্যারাগুয়ে সরকার সন্দেহ করছে।

এ পথেই হামলা চালানো হয়

প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো দে ভারগাস জানিয়েছেন, দেশটির রাজধানী আসুনসিয়ন থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরের আরোয়িতো গ্রামে এই হামলা চালানো হয়। সেনাবাহিনীর একটি দল নিয়মিত পেট্রলে গেলে তাদের ওপর বোমা হামলা এবং গুলি চালানো হয়। এতে আট সেনা সদস্য নিহত হন।

ফ্রান্সিসকো দে ভারগাস আরও জানান, তাদের ধারণা সেনাবাহিনীর নিয়মিত পেট্রলের পথে বোমা পুঁতে রেখেছিল হামলাকারীরা। সশস্ত্র বিদ্রোহী সংগঠন প্যারাগুয়ান পিপলস আর্মি (ইপিপি) এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।

২০০৮ সাল থেকে ইপিপি প্যারাগুয়েতে কার্যক্রম পরিচালনা করছে। মার্ক্সবাদ দ্বারা অনুপ্রাণিত এই বিদ্রোহীগোষ্ঠী দেশটির সম্ভ্রান্ত শ্রেণির ওপর হামলা চালাবে বলে ঘোষণা দিয়ে রেখেছে।

ইপিপি প্যারাগুয়ের উত্তরাঞ্চলেই তাদের সশস্ত্র বিদ্রোহ পরিচালিত করছে। দলটিতে সশস্ত্র সদস্য রয়েছে ৫০ থেকে ১৫০ জন। এখন পর্যন্ত তাদের সশস্ত্র হামলায় ৫০ জন নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদন থেকে জানা যায়।    

/এসএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান