সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩৬
image

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর ওপর ওই হামলা চালানো হয়। ইসরায়েল এবং সিরিয়া উভয় পক্ষের বিবৃতির বরাত দিয়ে ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।  

সিরীয় বাহিনীর ওপর ইসরায়েলের বিমান হামলা

এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, তাদের অধিকৃত গোলান মালভূমিতে সিরীয় সামরিক বাহিনী মর্টার হামলা চালানোর পর ওই বিমান হামলা চালানো হয়। অপর এক বিবৃতিতে সিরিয়া জানিয়েছে, তাদের গুলিতে ইসরায়েলের একটি ড্রোন ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার কুনেইত্রা প্রদেশে সামরিক অবস্থান লক্ষ্য করে মঙ্গলবার রাত ১টার দিকে বিমান হামলা চালায়। ইসরায়েল মাঝে মাঝেই তাদের নিয়ন্ত্রিত সীমার কাছাকাছি লক্ষ্যবস্তুতে হামলায় চালায় বলে অভিযোগ রয়েছে।

সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের বিমান হামলা

তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাতে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়া। এর পরই ওই বিমান হামলা চালানো হয়। তবে তারা ড্রোন বা যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি অস্বীকার করেছে।   

১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে গোলান মালভূমির একটা বড় অংশ ইসরায়েলের দখলে রয়েছে।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের