‘সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে কালাইস ক্যাম্প’

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৯

‘সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে কালাইস ক্যাম্প’

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে বলেছেন, কালাইসের ‘জঙ্গল’নামে পরিচিত বিতর্কিত ও অস্থায়ী শরণার্থী শিবির সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে।

সোমবার, উত্তরাঞ্চলীয় কালাইস নগর পরিদর্শনের সময় ওলাঁদে ঘোষণা দেন, এই শিবিরটি সম্পূর্ণ রূপে বিলুপ্ত করার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, ‘এখন থেকে আমাদের লক্ষ্য স্পষ্ট,- আমরা কালাইস নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই, জনজীবনে শৃঙ্খলা রাখতে চাই এবং অভিবাসী ও শরণার্থীদের অবস্থার উন্নতি করতে চাই।’    

‘সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে কালাইস ক্যাম্প’

তিনি আরও বলেন, কালাইসের ‘আগ্রাসী শরণার্থী’দের জানাতে চান, তাদের আর শরণার্থী শিবিরে থাকতে হবে না, কেননা সেটা ‘তাদের স্থান নয়।’

প্রেসিডেন্ট তাদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘শরণার্থীদের যতটুকু প্রয়োজন রক্ষা করা হবে।’   

ওলাঁদে বলেন, সবচেয়ে সাম্প্রতিক তথ্য অনুযায়ী জঙ্গল নামে পরিচিত এই শিবিরে অন্তত ৭ হাজার শরণার্থী বাস করেন।

উল্লেখ্য, এই ক্যাম্পটি কুখ্যাত হওয়ার একটি কারণ হচ্ছে শরণার্থীদের একটি প্রধান ট্রানজিট পয়েন্ট। শরণার্থীরা প্রায়শই যুক্তরাজ্যগামী কারগো গাড়িতে করে চলে যাওয়ার চেষ্টা করেন। সে কারণে তারা জঙ্গল ক্যাম্পে শরণার্থী হিসেবে নাম নিবন্ধন করতে আগ্রহী হন না। কেননা, ব্রিটেনই তাদের কাঙ্ক্ষিত গন্তব্য।

এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান রাখেন প্রেসিডেন্ট ওলাঁদে।এক মাস আগেই ফ্রান্স থেকে শরণার্থী প্রবাহ নিয়ন্ত্রণে বিরাট এক দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছিলো যুক্তরাজ্য।  

সূত্র: সিএনএন 

/ইউআর/  

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম