উইলিয়াম-কেটকে শরণার্থী সংকটে পদক্ষেপ রাখতে বললেন আয়লানের ফুফু

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৯

উইলিয়াম-কেটকে শরণার্থী সংকটে পদক্ষেপ রাখতে বললেন আয়লানের ফুফু

ভূমধ্যসাগর পার হতে গিয়ে ডুবে যাওয়া শিশু আয়লান কুর্দির ফুফু তিমা কুর্দি ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেটের প্রতি যুক্তরাজ্যে আরও সিরিয়ান শরণার্থী গ্রহণ করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ রাখার আহ্বান জানিয়েছেন।

কানাডার ভ্যাঙ্কুবারে তিমার সঙ্গে দেখা করেন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ। তিমা তাদের প্রতি নিজেদের প্রভাব খাটিয়ে ব্রিটেনে আরও সিরিয়ান শরণার্থীর প্রবেশগম্যতা বৃদ্ধি করার আহ্বান জানান।

স্কাই নিউজকে তিমা বলেন, ‘তাদের ক্ষমতা আছে যে কোন বার্তা পৌঁছে দেওয়ার ও অনুপ্রাণিত করার। আশা করি তারা তা করবেন।’

গত বছর ২ সেপ্টেম্বর তুরস্ক উপকূলে ভেসে ওঠে আয়লানের মৃতদেহ। সৈকতের বালিতে পড়ে থাকা মৃত আয়লানের ছবিটি বিশ্বজুড়ে শরণার্থী সংকটের প্রতীক হয়ে ওঠে।

তিমা বলেন, ‘আমি জানি কোন পরিস্থিতিতে পালিয়ে আসছিলেন। এটা অত্যন্ত কষ্টকর। আয়লানের ছবি দেখে আমার ভয়ঙ্কর রাগ হয়েছিলো। আমার ইচ্ছে হয়েছিলো, চিৎকার করে পুরো বিশ্বকে বলি, যথেষ্ট হয়েছে, আর না।’

উল্লেখ্য, শনিবার উইলিয়াম ও কেট তাদের শিশুসন্তান প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লটকে নিয়ে সাতদিনের সফরে কানাডা পৌঁছান।রবিবার তারা কানাডার প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে শরণার্থী সংকট নিয়ে আলোচনা করেন।কানাডা ২০১৫ সালের নভেম্বর থেকে এ বছর ফেব্রুয়ারির মধ্যে অন্তত ২৫ হাজার শরণার্থীকে পুনর্বাসন করেছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/            

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম