আলেপ্পোর হাসপাতালে বিমান হামলায় নিহত ২০, আটকা পড়েছেন অনেকে

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৩
image

বিধ্বস্ত এম টু হাসপাতাল সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে অবস্থিত দুটি হাসপাতালে দেশটির সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। তাছাড়া যুদ্ধবিমানের টহল চলতে থাকায় প্রায় ৯০ জন মানুষ বেসমেন্টে আটকা পড়ে আছে। গোলাবারুদের আঘাতে হাসপাতালগুলোর সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাসপাতাল দুটির কর্তৃপক্ষের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদ প্রকাশকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট আই খবরটি নিশ্চিত করেছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, আলেপ্পোর এম টু এবং এম টেন হাসপাতালে গভীর রাতে হামলাগুলো চালানো হয়েছে। এম টু হাসপাতালের পরিচালক মোহাম্মদ জেইন খান্দাকা জানান, দিনগত রাত সাড়ে তিনটার দিকে তার হাসপাতালে হামলা হয়েছে। হাসপাতাল ও আশেপাশের এলাকায় পাঁচটি মর্টার শেল হামলা হয়েছে। এ হামলায় নিহত ২০ জনের মধ্যে রোগী, হাসপাতাল কর্মী এবং কয়েকজন বেসামরিক রয়েছেন। যুদ্ধবিমানের টহলের কারণে প্রায় ৯০ জন হাসপাতালের বেসমেন্টে আটকা পড়ে আছেন।
খান্দাকা মিডল ইস্ট আইকে বলেন, আরও জানান, আগের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর কয়েকদিন ধরে হাসপাতালের সংস্কার কাজ চলছিল। নতুন হামলার কারণে হাসপাতালটি আবারও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে রোগীদের পায়ে হাটিয়েঁই অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে।
মিডল ইস্ট আই জানায়, এম টেন হাসপাতালে ভোর ৪টার দিকে হামলা হয়েছে। হামলার কারণে হাসপাতালের প্রধান জেনারেটর, চিকিৎসা সরঞ্জামাদি নষ্ট হয়ে গেছে। তবে প্রাণহানি কেমন হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এ দুটি হাসপাতালই সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি (এসএএমএস) এর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। 

এদিকে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর দখল নিতে বড় পরিসরে বিমান হামলার পর, স্থল অভিযান জোরদার করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী।

মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন অভিযান শুরুর পর সরকারি বাহিনী আলেপ্পোর নিকটবর্তী ফারাফরা জেলা দখল করেছে। খবরে আরও জানানো হয়, আলেপ্পোর উত্তরাঞ্চলে সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।  

/এফইউ/        

 

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি