ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে মন্তব্য করতে চাই না: প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ১০:৪৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১০:৪৬
image

প্রধানমন্ত্রী (ফাইল ফটো) ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কজনিত জটিলতা নিয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রসঙ্গে বলতে এ অনিচ্ছা প্রকাশ করেন তিনি।
শুক্রবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে দ্য হিন্দু। সাক্ষাৎকারের শুরুতেই সার্ক সম্মেলনের প্রসঙ্গ উঠে আসে। দ্য হিন্দুর পক্ষ থেকে দাবি করা হয়, সার্ক সম্মেলনে অংশগ্রহণে অস্বীকৃতি জানানোর কারণের ক্ষেত্রে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান ও ভারতের মধ্যে সমন্বয় রয়েছে বলে মনে করা হচ্ছে। দ্য হিন্দুর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ‘পাকিস্তানে উদ্ভূত সন্ত্রাসবাদই কি সার্কে বাংলাদেশে অংশ না নেওয়ার কারণ নয়?’
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা সার্ক সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। সন্ত্রাসবাদের কারণে সেখানকার সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগছে। সে সন্ত্রাসবাদ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আর সেকারণে আমরা অনেকে পাকিস্তানের ওপর হতাশ হয়ে পড়েছি। ভারত-পাকিস্তানেরও দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে এবং আমি সে ব্যাপারে মন্তব্য করতে চাই না। উরির হামলার কারণে ভারত সার্ক বর্জন করেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কারণটা ভিন্ন।’

প্রধানমন্ত্রী বলেন,‘আমাদের সরে আসার প্রধান কারণ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানের ভিত্তিহীন সমালোচনা। ওই বিচারে জামায়াতে ইসলামীর প্রায় এক ডজন নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন,‘পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আমার ওপর ব্যাপক চাপ রয়েছে। কিন্তু আমি বলেছি সম্পর্ক থাকবে। আমরা পারস্পরিক বিরোধ মীমাংসা করে নেবো।’

আসন্ন ব্রিকস-বিমসটেক সম্মেলনে অংশ নিতে ভারত সফরের আগে সাক্ষাৎকারটি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম