ভারতে ভূমির অধিকার প্রতিষ্ঠায় দলিত ব্যক্তির আত্মাহুতি

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ২৩:০১আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২৩:১০

ভারতে ভূমির অধিকার প্রতিষ্ঠায় দলিত ব্যক্তির আত্মাহুতি

ভারতের পশ্চিমাঞ্চলে ভূমির অধিকারের দাবিতে  আত্মহত্যা করেছেন বিক্ষোভ আন্দোলনের কর্মী এক দলিত ব্যক্তি। ভূমির অধিকারের দাবিতে নিম্নবর্গের মানুষের এই আন্দোলন পুরো ভারতেই ছড়িয়ে পড়েছে।

এই সপ্তাহের শুরুতে গুজরাট রাজ্যের জুনাগাথে তিন দলিত ব্যক্তি ভূমির অধিকারের দাবিতে বিষপানে আত্মহত্যা করেন।এদের মধ্যে পর্বত পরমার হাসপাতালে মারা যান। বাকি দুইজনের আশঙ্কামুক্ত হয়েছেন বলে জানান জেলা সরকারি কর্মকর্তারা।

এই মাসে চার দলিত তরুণ উচ্চবর্ণের হিন্দুদের হাতে শারীরিক নিপীড়নের শিকার হন। একটি মৃত গরুর চামড়া ছাড়ানোর দায়ে তাদের ওপর চড়াও হয় ওই উচ্চবর্ণের হিন্দুরা।

পারমার ও তার সঙ্গীদের ক্ষেত্রেও ঘটেছে নিপীড়নের ঘটনা। তাদের পূর্বপুরুষদের কাছ থেকে জমি চাষের অধিকার কেড়ে নেওয়া হয়। দুই দশক আগের দখলকৃত ওই ভূমির অধিকারের দাবিতে তারা এখনো আন্দোলন করে যাচ্ছেন বলে জানায় স্থানীয় সংবাদপত্র।

ন্যাশনাল ক্যাম্পেইন ফর দলিত হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা পল দিবাকর বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত নৃশংস। সরকার দলিতদের ভূমির অধিকার আইন প্রণয়ন ও প্রয়োগ করতে বিলম্ব করছে। অথচ এই আইনই পারে তাদের নিপীড়ন ও শোষণ থেকে রক্ষা করতে।’ সূত্র: রয়টার্স

/ইউআর/বিএ/        

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম